কানাডা মন্ত্রিসভায় ভারতের অনিতা

অনিতা পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রক

Share:

আন্তর্জাতিক ডেস্ক:   গঠিত হল কানাডা মন্ত্রিসভা। সদস্য ৩৯জন। ট্রুডো মন্ত্রিসভায় রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ। পেয়েছেন প্রতিরক্ষামন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক। অর্থমন্ত্রকের দায়িত্বেও ক্রিস্টিয়ানা ফ্রিল্যান্ড। লক্ষ্য করার মতো বিষয় মন্ত্রিসভার মহিলা সদস্যদের অনেকেই পেয়েছেন গুরুত্বপূর্ণ মন্ত্রক।

মঙ্গলবার অটোয়ার রিডিও হলে কানাডার গভর্নর জেনারেল মেরি সাইমনের উপস্থিতিতে মন্ত্রিসভার সদস্যরা শপথগ্রহণ করেন।প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রিসভার বাকি সদস্য হলেন উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, পরিবহনমন্ত্রী ওমর আলগাবরা, জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী অনিতা আনন্দ, মানসিক স্বাস্থ্য এবং স্বাস্থ্য সহযোগী মন্ত্রী ক্যারোলিন বেনেট, কৃষি ও কৃষি-খাদ্য মন্ত্রী মারি-ক্লদ বিবেউ, কানাডার কুইন্স প্রিভি কাউন্সিলের সভাপতি এবং জরুরি প্রস্তুতি বিষয়ক মন্ত্রী বিল ব্লেয়ার, পর্যটন মন্ত্রী এবং অর্থমন্ত্রী র্যান্ডি বোয়সনল্ট, উদ্ভাবন, বিজ্ঞান ও শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন, স্বাস্থ্যমন্ত্রী জিন-ইভেস ডুকলোস, ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্ট মোনা ফোর্টিয়ার, অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব মন্ত্রী শন ফ্রেজার।

পরিবার-শিশু ও সামাজিক উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন কারিনা গোল্ড, পরিবেশ ও জলবায়ু মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন স্টিভেন গিলবল্ট, আদিবাসী পরিষেবা ও উত্তর অন্টারিও ফেডারেল অর্থনৈতিক সংস্থার দায়িত্ব পেয়েছেন প্যাটি হাজাদু। হাউজ অব কমন্স সরকারের নেতার দায়িত্ব পেয়েছেন মার্ক হল্যান্ড।আবাসন-বৈচিত্র্য মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন আহমেদ হুসেন। গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন গুডি হাচিংস। মহিলা-লিঙ্গ সমতা ও যুব মন্ত্রকের দায়িত্বে হেলেনা জ্যাকজেক।

কানাডার বিচারমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেলর দায়িত্বে ভিড ল্যামেটি, আন্তঃসরকার বিষয়ক, ও সম্প্রদায় মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ডমিনিক লেব্লাঙ্ক, জাতীয় রাজস্ব মন্ত্রী ডায়ান লেবুথিলিয়ার,  প্রবীণদের জন্য সম্পর্কিত বিষয়ক এবং জাতীয় প্রতিরক্ষা মন্ত্রকের সহকারী মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন রেন্স ম্যাকওলে, জননিরাপত্তামন্ত্রী মার্কো মেন্ডিসিনো, ক্রাউন-আদিবাসী সম্পর্কি মন্ত্রকের দায়িত্বে মার্ক মিলার। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার