‘‌বাবা আমি ব্যথা সহ্য করতে পারছি না’‌, আট ঘণ্টা অপেক্ষায় কানাডায় মৃত্যু ভারতীয় বংশোদ্ভূতের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ কানাডার একটি হাসপাতালে বেশ কয়েক ঘন্টা ধরে কোনও চিকিৎসা না পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির। ২২ ডিসেম্বর কর্মক্ষেত্রে প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করেন ওই ভারতীয় বাংশোদ্ভূত। তখন প্রশান্ত শ্রীকুমারকে (‌৪৪)‌ কানাডার এডমন্টনের গ্রে নানস কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তিন সন্তানের বাবাকে এডমন্টন হাসপাতালের জরুরি বিভাগে আট ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয় বলে অভিযোগ। এই ঘটনা এখন কানাডায় জরুরি স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে গুরুতর প্রশ্ন উঠে গিয়েছে।

এদিকে প্রশান্ত শ্রীকুমারের পরিবার অভিযোগ করেন, শ্রীকুমার বুকে ব্যথা অনুভব করার পর একজন ক্লায়েন্ট তাঁকে দক্ষিণ–পূর্ব এডমন্টনের গ্রে নানস হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে পরীক্ষা করা হয় এবং তারপর ওয়েটিং রুমে বসে থাকতে হয়। শ্রীকুমারের বাবা কুমার শ্রীকুমার দ্রুত হাসপাতালে পৌঁছে যান। তখন ছেলে শ্রীকুমার তাঁর বাবাকে বলেছিলেন, ‘‌বাবা, আমি ব্যথা সহ্য করতে পারছি না।’‌ শ্রীকুমারের বাবার বক্তব্য, তিনি হাসপাতালের কর্মীদের বলেছিলেন যে তাঁর ব্যথা মারাত্মক বেড়ে গিয়েছে। তখন হাসপাতালের কর্মীরা তাঁর হৃদপিণ্ডের কাজ পরীক্ষা করার জন্য তাঁর ইসিজি করেন। কিন্তু রোগী এবং তাঁর পরিবারকে বলা হয়, কোনও তাৎপর্যপূর্ণ লক্ষণ নেই এবং তাঁদের অপেক্ষা করতে হয়।

অন্যদিকে কিছু সময় কেটে যাওয়ার পর হাসপাতালের কর্মীরা শ্রীকুমারের ব্যথার জন্য তাঁকে টাইলেনল দিতে শুরু করল। কিন্তু তাঁর রক্তচাপ বাড়তেই থাকল। শ্রীকুমারের বাবা বলেন, ‘তবে ব্যথা ‌উপরে উঠে গেল, উপরে উঠতেই থাকল। আমার কাছে এই ব্যথাটা মনে হচ্ছিল মাথার উপর দিয়েই যাচ্ছিল। কিন্তু চিকিৎসা শুরু হল ৮ ঘণ্টা অপেক্ষা করার পর। আর প্রায় ১০ সেকেন্ড বসে থাকার পর ছেলে আমার দিকে তাকাল। উঠে তার বুকে হাত রাখল এবং হঠাৎ করেই ভেঙে পড়ল।’‌ নার্সদের সাহায্যের জন্য ডাকা হলে তাঁকে জীবিত করার চেষ্টা করলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। প্রশান্ত শ্রীকুমার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তিনি তাঁর স্ত্রী এবং তিন সন্তান রেখে গিয়েছেন।

এছাড়া এই গ্রে নানস হাসপাতালটি কভেন্যান্ট হেলথ হেলথকেয়ার নেটওয়ার্ক দ্বারা পরিচালিত হয়। এই হাসপাতাল ঘটনাটি সম্পর্কে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছে। তবে জানানো হয়েছে, মুখ্য স্বাস্থ্য পরীক্ষক বিষয়টি দেখছেন। হাসপাতালের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‌আমরা রোগীর পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা জানাই। আমাদের রোগী এবং কর্মীদের নিরাপত্তা ও যত্নের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই।’‌

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক