গৃহহীন আমেরিকান দম্পতিকে খাবার খাওয়ালেন ভারতীয় ব্যক্তি, তারপর কী করলেন?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ নিউ ইয়র্ক বিশ্বব্যাপী ধনীদের শহর হিসেবে পরিচিত। বলা হয় এখানে সবকিছুই নিখুঁত ও চকচকে ভবন, বিলাসবহুল জীবন এবং দ্রুতগতির জীবন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও প্রদীপের নীচে অন্ধকারকে সামনে এনে দিয়েছে। তুলে ধরেছে গ্ল্যামারের পিছনে থাকা আসল সত্যকে। যা মানুষ সহজে দেখতে পায় না। তবে নিউ ইয়র্কের রাস্তায় বসবাসকারী গৃহহীন মানুষের বাস্তবতা তুলে ধরা এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষকে ভাবিয়ে তুলেছে। এমনও হতে পারে তা কেউ ভাবতেই পারেনি। তবে সেখানে উপস্থিত ব্যক্তির কাজকে সকলেই প্রশংসা করেছেন।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ এদিকে ভাইরাল হওয়া ভিডিও’‌তে দেখা যাচ্ছে, একজন ভারতীয় ব্যক্তি রাস্তায় বসে থাকা এক গৃহহীন আমেরিকান দম্পতিকে সাহায্য করছেন। ওই ব্যক্তি শুধু তাদের পানীয় জলই দেয়নি, বরং তাদের জন্য খাবারও নিয়ে আসে। যুবকটি গোটা ঘটনাটি ক্যামেরায় বন্দি করে রাখেন। তারপর তা ইনস্টাগ্রামে শেয়ার করে দেন। আর তার ফলেই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিও’‌র সঙ্গে ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটর নোয়া যে ক্যাপশনটি লিখেছেন সেটা মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। তিনি লিখেছেন, ‘‌এটা দেখার পর আমি কেঁদে ফেলেছি।’‌ অর্থাৎ পরিস্থিতি তিনিও সহ্য করতে পারেননি।

তারপর ঠিক কী ঘটল?‌ অন্যদিকে জল ছাড়া একজন মানুষ কত দিন বেঁচে থাকতে পারে? এই প্রশ্ন এসেছিল কন্টেন্ট ক্রিয়েটরের মনে। তাই তিনি লিখেছেন, ‘‌নববর্ষের দিন আমি এই দম্পতির সঙ্গে দেখা করেছিলাম এবং তাদের কাছে জল পর্যন্ত নেই দেখে আমার মন ভেঙে গিয়েছিল। প্রথমে আমি তাদের জল দিলাম। তারপর তাদের জন্য খাবার নিয়ে আনলাম। তাদের সাহায্য করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।’‌ এই কথাগুলি হৃদয় স্পর্শ করে যায় নেটিজেনদের।

আর কী জানা যাচ্ছে?‌ ভাইরাল হওয়া ভিডিও’‌তে দেখা যায়, নোয়া রাস্তার ধারে বসে থাকা গৃহহীন দম্পতির দিকে এগিয়ে যায়। তখন দুজনেই তাঁকে হাসিমুখে স্বাগত জানায়। কন্টেন্ট ক্রিয়েটর নোয়া তাদের জলের বোতল দেয় এবং জিজ্ঞাসা করে যে তাদের আর কিছুর প্রয়োজন আছে কিনা। উত্তরে বৃদ্ধ লোকটি দ্বিধাগ্রস্তভাবে বলে যে, যদি সস্তা কিছু পাওয়া যায়… যেমন ম্যাকডোনাল্ডস। এরপর নোয়া তাদের খাবার ইচ্ছা জেনে নেন এবং কাছের একটি ফাস্ট ফুড আউটলেট থেকে খাবার নিয়ে ফিরে আসেন। সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে যখন লোকটি নোয়ার দিকে তাকিয়ে বলে ঈশ্বর তোমার মঙ্গল করুন।

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

স্ত্রী-খুনে গ্রেফতার, থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার মৃত্যু রামানুজের

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

গণেশ চতুর্থীতে সারপ্রাইজ, মুক্তি পেল ‘রামায়ণ’-এর প্রথম গান, অরিজিৎ-শ্রেয়ার কণ্ঠে ভক্তির সুর

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের