রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নিহত ভারতীয়

রবির দাদা অজয় মউন জানিয়েছেন, একজন এজেন্ট রবিকে রাশিয়ায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সে দেশে যেতে তাঁকে বাধ্য করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে ইজরায়েল-হামাস যুদ্ধ, অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে গোটা বিশ্ব উত্তাল। এর মধ্যেই ভারতের জন্যে দুঃসংবাদ। সোমবার একটি সংবাদ সংস্থা থেকে পাওয়া খবর অনুযায়ী, ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য রাশিয়ান সেনাবাহিনীর ফ্রন্টলাইনে একজন ভারতীয় ব্যক্তিকে পাঠানো হয়েছিল। সম্প্রতি সেই ২২ বছর বয়সী ভারতীয় ব্যক্তিটি রাশিয়ান ফ্রন্টলাইনে লড়াই করার সময় মারা গিয়েছেন বলে খবর। মস্কোর ভারতীয় দূতাবাস হরিয়ানার কাইথাল জেলার মাতুর গ্রামের বাসিন্দা রবি মউনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনও তাঁর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। নিহতের পরিবার সূত্রের খবর, হরিয়ানার কাইথাল জেলার মাতুর গ্রামের রবি মউনকে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছিল। তবে রবির বড় ভাই অজয় ​​মউন বলেছেন, দূতাবাস রবির মরদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার অনুরোধ করেছে।

তাঁরা শীঘ্রই তাঁদের বাবার ডিএনএ পরীক্ষার রিপোর্ট দূতাবাসে পাঠাবেন। এই মাসের শুরুতে, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং তাদের দ্রুত মুক্তি দেওয়ার আর্জি রেখেছিলেন। রাশিয়া ভারতীয় নাগরিকদের সামরিক চাকরি থেকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ভারতীয়দের দেশে ফেরানোর আগেই রবির মৃত্যু আবারও ভারত-রাশিয়ার সম্পর্কে প্রশ্ন তুলে দিয়েছে। বিদেশ মন্ত্রক (MEA) এর আগে রাশিয়ান সেনাবাহিনীতে নিয়োগ করা আরও দুই ভারতীয় নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিল। জুন মাসে প্রথম দুটি প্রাণহানির খবর পাওয়া যায়। যাঁরা যথাক্রমে সুরাট এবং হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন। রবির দাদা অজয় মউন জানিয়েছেন, একজন এজেন্ট রবিকে রাশিয়ায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সে দেশে যেতে তাঁকে বাধ্য করে।

এমনকী রবিকে রাশিয়ায় পাঠানোর জন্যে তাঁর পরিবার তাদের এক একর জমি বিক্রি করেছিল। প্রায় সাড়ে ১১ লাখ টাকা খরচ করে রবিকে রাশিয়ায় পাঠিয়েছিল তাঁর পরিবার।কিন্তু সেই এজেন্ট তাকে রাশিয়ায় পরিবহন চাকরির প্রতিশ্রুতির নাম করে তাঁকে রাশিয়ান সামরিক বাহিনীতে নিযুক্ত করে বাধ্য করেছে। পরে তাকে ইউনিফর্মে দেখে হতবাক হয়ে যায় পরিবার। অজয় মউন দাবি করেছেন যে কারাবাসের হুমকিতে রবিকে ফ্রন্টলাইনে লড়াইয়ে বাধ্য করা হয়েছিল। রবিকে পরিখা খননের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ৬ মার্চ থেকে যুদ্ধক্ষেত্রে ছিলেন রবি। আর ১২ মার্চের পর থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর এখন শোনা গিয়েছে, সে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে মারা গিয়েছেন। ভারতীয় দূতাবাস তার ভাইয়ের কাছ থেকে একটি ইমেল অনুসন্ধানের পর ২১ জুলাই রবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। রবির পরিবার এখন রবির দেহাবশেষ ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী মোদির কাছে আবেদন করেছেন। কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা পরিস্থিতিটিকে “হৃদয়বিদারক” বলে বর্ণনা করেছেন এবং সংকট মোকাবেলায় জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ