বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই সব শেষ, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতীয় পাইলট

বিয়ের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সব শেষ। নববধূর সিঁথির সিঁদুর ফাঁকা করে না ফেরার দেশে চলে গেলেন পাইলট স্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সব শেষ। নববধূর সিঁথির সিঁদুর ফাঁকা করে না ফেরার দেশে চলে গেলেন পাইলট স্বামী। শুক্রবার (২৯ মে) আমেরিকার জর্জিয়ায় ডসন কাউন্টির ডসনভিলের কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন ভারতীয় বংশোদ্ভূত পাইলট ডেভি ফিজি। বয়স মাত্র ২৬ বছর। কোনক্রমে বেঁচে গেলেন তাঁর স্ত্রী। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁর অবস্থা সঙ্কটজনক। জানা গিয়েছে, ডেভি ফিজি পেশায় ডেল্টা এয়ার লাইন্সের পাইলট ছিলেন। এই দুর্ঘটনায় হেলিকপ্টারটির পাইলটও নিহত হয়েছেন। কিন্তু তাঁর নাম-পরিচয় জানা যায়নি। ডেভি ফিজির আদি বাড়ি কেরলমে। কিন্তু ছোট থেকেই তিনি আমেরিকায় বড় হয়েছেন। তাঁর পরিবার বহু আগেই কেরলম থেকে আমেরিকায় চলে আসেন।

সূত্রের খবর, দুর্ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগেই প্রেমিকা জেসনিকে বিয়ে করেছিলেন ডেভি। জেসনি পেশায় একজন নার্স। তিনি এবং তাঁর পরিবারও কেরলমের বাসিন্দা। তবে দুর্ঘটনা থেকে বেঁচে গেলেও মেট্রো আটলান্টার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। নিহত পাইলটের বাবা বলেছেন, ডেভি গত শুক্রবার জেসনিকে বিয়ে করেন, তাঁদের প্রায় ১২ বছরের সম্পর্ক ছিল। নিউ টেস্টামেন্ট চার্চে তাঁদের পরিচয় হয়েছিল। ডসনভিলের ‘দ্য রিভিয়েরায়ে’ তাঁদের বিয়ে হয়। তাঁদের বিয়েতে প্রায় ৪০০ জন অতিথি উপস্থিত ছিলেন। আটলান্টার ডাউনটাউনের একটি হোটেলে রাত কাটানোর পর সেখান থেকেই রবিনসন আর৬৬ হেলিকপ্টারটির ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তাতে চেপেই জর্জিয়ার দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। মোট পাঁচজন ছিলেন, ডেভির বাবাও ছিলেন। কিন্তু হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছনোর আগেই দুর্ঘটনার সম্মুখীন হয়।

বিয়ের অনুষ্ঠানস্থলের কাছেই প্রত্যন্ত বনাঞ্চলে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। তাতে পাইলট সহ নববিবাহিত ডেভি মারা যান এবং ডেভির স্ত্রী আশ্চর্যজনকভাবে বেঁচে যান। জেসনি প্রায় ছয় ঘণ্টা ধরে ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছিলেন, এরপর উদ্ধারকারীরা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। ডেভির বাবা জানিয়েছেন, ভোরে জ্ঞান ফিরতে দেখেন তাঁর ছেলে রক্তাক্ত অবস্থায় তাঁর বুকে শুয়ে আছে। যা দেখে তাঁর হাতপা ঠাণ্ডা হয়ে গিয়েছিল। হেলিকপ্টারটির ওড়ার আগেই আবহাওয়া নিয়ে উদ্বিগ্ন ছিলেন পাইলট। দৃশ্যমানতা শূন্য হওয়ার পরেও তাদের নিয়ে আকাশে ওড়ে হেলিকপ্টারটি। ছেলের মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন ডেভির পরিবার।

কালনায় ত্রাণ-দুর্নীতির অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা

কলিতা মাজি থেকে পূর্ণিমা চক্রবর্তী, একঝাঁক মহিলা বিধায়ক ঠাঁই পেলেন শুভেন্দুর মন্ত্রিসভায়

নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা ইরানের

বাড়ির পরিচারিকা থেকে মন্ত্রী, স্বপ্নের যাত্রা আউশ গ্রামের কলিতা মাজির

প্রকাশ্যে রাস্তায় মহিলাকে লক্ষ্য করে চলল গুলি, রক্তারক্তি কাণ্ড উত্তরপ্রদেশে

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

প্রয়াত নন্দলাল বসুর নাতি

প্রেমিকার সঙ্গে দেখা করতে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে এল যুবক

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

বিনামূল্যে বাস পরিষেবা, খুশি মহিলা যাত্রীরা, উৎসবের আবহ পুরুলিয়ায়

লাভপুরে প্রায় ৬০ লক্ষ টাকা জাল লটারি উদ্ধার, তৃণমূলের বুথ সভাপতি সহ গ্রেফতার ২

আরসিবি কাছে হারের নেপথ্যে কারণ কি? সবটা জানালেন গুজরাতের অধিনায়ক গিল