বান্ধবীর সঙ্গে অন্যযুবকের বিয়ে, আত্মহত্যা করতে গিয়ে উল্টে জেলে

সাত বছরের জেল ও সঙ্গে মোটা টাকা জরিমানা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গার্লফ্রেন্ড বিয়ে করছে তাকে না বিয়ে করে বিয়ে করছে অন্য এক যুবককে। সেটা জানতে পেরে দ্বিতীয়জন তাঁর বান্ধবীর বাড়ির সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। বান্ধবী পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ওই যুবকে দ্রুত উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে প্রথমে আদালতে, সেখান থেকে জেলে পাঠিয়ে দেয়। সিদ্ধান্ত বিস্মিত যুবক। ঘটনা সিঙ্গাপুরের।

সিঙ্গাপুর প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা চালায় সুরেন্থিরান সুগুমারান। গত ১১ মার্চ সে তাঁর প্রাক্তন বান্ধবীর ইন্সটাগ্রাম পোস্ট দেখে। সেখানে লেখা ছিল মহম্মদ আজিল মহম্মদ নামে এক যুবকের সঙ্গে তাঁর প্রাক্তন গার্লফ্রেন্ড সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। ইন্সটাগ্রামে ওই পোস্ট দেখে সে সোজা তাঁর বান্ধবীর বাড়ির সামনে হাজির হয়। হাতে ছিল পেট্রোল। আত্মহত্যার আগে সে বেশ কয়েকবার বান্ধবীর নাম ধরে ডাকে। সাড়া না দেওয়ায় সে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। যুবকের প্রাক্তন গার্লফ্রেন্ড আগুন দেখে ভয় পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে পৌঁছে যুবককে আহত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর যুবকে আদালতে পেশ করা হলে আদালত তাকে সাত বছরের কারাবাসের সাজা ও মোটা টাকা জরিমানা করে।

সিঙ্গাপুর আইন অনুসারে, কোনও ব্যক্তি অসোদ্দুশ্যে নিয়ে আত্মহত্যার চেষ্টা করলে সাত বছরের জেল ও মোটা টাকা জরিমানা। 

আরও পড়ুন ছাত্রের আত্মহত্যার ঘটনায় তপ্ত পঞ্জাব বিশ্ববিদ্যালয়

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২