মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফ্লোরিডার একটি হাইওয়েতে ট্রাক চালানোর সময় ভুল বাঁক নিয়ে ফেলেছিলেন এক চালক। তার ফলে নিহত হয়েছিলেন তিনজন। চালকের বিরুদ্ধে আনা হয়েছে হত্যার অভিযোগ। চালক এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। বৃহস্পতিবার নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর ক্যালিফোর্নিয়ায় পালিয়ে গিয়েছিল ২৮ বছর বয়সী ওই যুবক। তার নাম হরজিন্দর সিং। ক্যালিফোর্নিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ফ্লোরিডায় হরজিন্দরকে ফিরিয়ে আনা হয়েছে। রিপোর্টে প্রকাশ, ২০১৮ সালে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল হরজিন্দর। তারপর ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটন উভয় স্থানেই বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স অর্জন করতেও সক্ষম হয়েছিল।

ফ্লোরিডার লেফটেন্যান্ট গভর্নর বলেন, “চালক ভেবেছিল সে পালাতে পারবে। আমরা তাকে বিচারের মুখোমুখি করার জন্য ফিরিয়ে এনেছি।” প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১২ অগস্ট ব্যস্ত ফ্লোরিডা জাতীয় সড়কে ট্র্যাক্টর-ট্রেলার নিয়ে অবৈধভাবে ইউ-টার্ন নেওয়ার অভিযোগে হরজিন্দর সিংয়ের বিরুদ্ধে গাড়ি দিয়ে হত্যার তিনটি অভিযোগ আনা হয়েছে। “গ্যাভিন নিউসমের ক্যালিফোর্নিয়া ডিএমভি একজন অবৈধ বিদেশীকে বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স প্রদান করার পর ফ্লোরিডায় ৩ জন নিরীহ মানুষ নিহত হয়েছেন। এই ঘটনা অমানবিক,” স্বরাষ্ট্র মন্ত্রকের সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন এই বিবৃতি দিয়েছেন সমাজ মাধ্যমে।

ম্যাকলাফলিন পোস্টে আরও লিখেছেন, “@GavinNewsom আমেরিকান জনগণের নিরাপত্তা নিয়ে খেলা বন্ধ করুক। আর কত নিরীহ মানুষকে মারা যেতে হবে? আমরা ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করি। সচিব নয়েম এবং ডিএইচএস জনসাধারণকে রক্ষা করার জন্য এবং এই অপরাধী অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে বের করে আনার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন।”

একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে হরজিন্দর সিং একটি জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় শর্ট কাট করার চেষ্টা করে। যার ফলে তার ট্রাকটি একটি মিনিভ্যান এতে ধাক্কা খায় এবং তিনজন যাত্রী মারা যায়। রিপোর্টে বলা হয়েছে। ঘটনার এক সপ্তাহেরও বেশি সময় পর, মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বাণিজ্যিক ট্রাক চালকদের জন্য সকল কাজের ভিসা প্রদান স্থগিত রাখার ঘোষণা করেন। রুবিও সমাজ মাধ্যমে পোস্ট করে লেখেন, “মার্কিন সড়কে বড় ট্র্যাক্টর-ট্রেলার, ট্রাক চালানো বিদেশী চালকের সংখ্যা ক্রমবর্ধমান হারে আমেরিকানদের জীবনকে বিপন্ন করছে এবং মার্কিন ট্রাক চালকদের জীবিকাকেও হ্রাস করছে।”

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত