ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূতকে ধর্ষণ, পাশবিক অত্যাচার, পলাতক শ্বেতাঙ্গ অভিযুক্ত

ব্রিটেনে ফের বর্ণবৈষম্যের শিকার ভারতীয় বংশোদ্ভূত তরুণী। তাঁর উপর পাশবিক অত্যাচার, এবং ধর্ষণের অভিযোগ উঠল এক শ্বেতাঙ্গ যুবকের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্রিটেনে ফের বর্ণবৈষম্যের শিকার ভারতীয় বংশোদ্ভূত তরুণী। তাঁর উপর পাশবিক অত্যাচার, এবং ধর্ষণের অভিযোগ উঠল এক শ্বেতাঙ্গ যুবকের বিরুদ্ধে। বর্ণ বৈষম্যের কারণে অভিযুক্ত তাঁকে আক্রমণ করেছে বলে জানিয়েছেন সে দেশের পুলিশ। এখন অভিযুক্ত র খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। ইতিমধ্যেই পুলিশের ঘটনার একটি সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে। এবং তাঁর সম্পর্কে যে কোনও রকম তথ্য জানলে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তি জানাতে বলা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উত্তর ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডসে। নির্যাতিতা তরুণীর বয়স মাত্র ২০ বছর, তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত বলে জানা গিয়েছে। বর্তমানে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ ঘটনার তদন্ত করছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন অর্থাৎ গত শনিবার সন্ধ্যায় ওয়ালসালের পার্ক হল এলাকায় নির্যাতিতাকে ডাকা হয়েছিল। তখনই বর্ণবৈষম্যের অভিযোগ তুলে মেয়েটিকে আক্রমণ করেন অভিযুক্ত শ্বেতাঙ্গ যুবকটি। তাই এই অপরাধকে ‘বর্ণবৈষম্য আক্রমণ’ হিসেবে দেখছে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার পাশাপাশি পুলিশ সাধারণ মানুষের কাছেও সাহায্য চেয়েছে। ফুটেজে দেখা গিয়েছে, কালো কোট পরে অভিযুক্ত হেঁটে যাচ্ছেন। অভিযুক্ত যুবক একজন শ্বেতাঙ্গ, তাঁর চুল ছোট করে ছাঁটা, তাঁর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হবে। ব্রিটেন পুলিশের গোয়েন্দা সুপার (ডিএস) জানিয়েছেন, তরুণীর উপর ভয়াবহ আক্রমণ করেছে ওই যুবক।

এর জন্য ওই ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে। আধিকারিকেরা তথ্য সংগ্রহ করছেন। কারও কাছে যদি এই ঘটনার আরও সিসিটিভির ফুটেজ থাকে, তাও অবিলম্বে পুলিশকে দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই প্রথম নয় যে, বিদেশে বর্ণ বৈষম্যের কারণে ভারতীয়রা অত্যাচারিত হচ্ছে। কিছু দিন আগে ব্রিটেনের ওল্ডবারি এলাকায় আরও এক ভারতীয় শিখ মহিলাকে ধর্ষণ করা হয়েছিল। এই ঘটনার তীব্র নিন্দা করেছে ব্রিটেনের স্থানীয় শিখ ফেডারেশন। তাই পূর্বের ঘটনার সঙ্গে এই ঘটনার কোনও মিল আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে