ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ হওয়ার ৬ দিন পর উদ্ধার ভারতীয় ছাত্রের দেহ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে পড়া ভারতীয় ছাত্র সাকেথ শ্রীনিবাসাইয়া। গত ৯ ফেব্রুয়ারি থেকে তাঁর খোঁজে চলছিল তল্লাশি। দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে উদ্ধার ভারতীয় ছাত্রের দেহ । রবিবার এই মর্মান্তিক তথ্য দেওয়া হয়েছে সান ফ্রান্সিসকোর দ্য ইন্ডিয়ান কনস্যুলেটের তরফ থেকে।  

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলেতে রাসায়নিক ও জৈব-আণবিক ইঞ্জিনিয়ারি নিয়ে অধ্যয়নরত কর্ণাটকের ২২ বছরের ছাত্র সাকেত শ্রীনিবাসাইয়াকে ফেব্রুয়ারী থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।  তখন থেকেই উদ্বেগ বাড়ছিল পরিবারের। তারপর রবিবার সান ফ্রান্সিসকোতে অবস্থিত ভারতীয় কনস্যুলেট নিশ্চিত করেছে যে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে, এবং তার মৃতদেহ যত তাড়াতাড়ি সম্ভব ভারতে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সকল সহায়তার আশ্বাস দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে “এই কঠিন সময়ে আমরা তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।” 

আরও পড়ুন: চন্দ্রকোণায় পুরসভার ড্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড, এলাকায় চাঞ্চল্য

ওই যুবককে শেষবার দেখা গিয়েছিল ডোয়াইট ওয়ের ১৭০০ ব্লকের কাছে। দেহ উদ্ধারের আগে জানা যায়, টিল্ডেন রিজিওনাল পার্কের পাশএ পার্ক হিলস পাড়ার একটি বাড়ির সামনে ওই ছাত্রের পাসপোর্ট পাওয়া গিয়েছে। পাশাপাশি তাঁর ল্যাপটপ সহ ব্যাগটিও উদ্ধার করেছে পুলিশ। এলাকারতে তল্লাশি চালানোর সঙ্গে সঙ্গে স্থানীয়দের জিজ্ঞাসাবাদও করা  শুরু হয়। 

আইআইটি মাদ্রাজের প্রাক্তন ছাত্র শ্রীনিবাসাইয়া বার্কলেতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করছিলেন। তিনি বেঙ্গালুরুর শ্রী বাণী শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করেছেন। লিঙ্কডইন প্রোফাইল অনুসারে জানা গিয়েছে, শ্রীনিবাসাইয়া “হাইপারলুপের জন্য মাইক্রোচ্যানেল কুলিং সিস্টেম এবং এর একটি পদ্ধতি” আবিষ্কারের পেটেন্টপ্রাপ্ত ছয়জনের মধ্যে একজন ছিলেন। তাঁর এভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। কীভাবে মৃত্যু হল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের