চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মার্কিন মুলুকে  গৃহহীন যুবককে আশ্রয় দিতেই খুন ভারতীয় পড়ুয়া

courtesy: google

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে এক গৃহহীন যুবককে আশ্রয় দিয়েছিলেন ভারতীয় এক পড়ুয়া । আর তাতেই ঘটল বিপত্তি। এই গৃহহীন যুবকের হাতেই খুন হতে হল ভারতীয় পড়ুয়াকে। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জিয়ায় একটি কনভেনিয়েন্স স্টোরে পার্টটাইম কাজ করা বিবেক সাইনি নামে ২৫ বছর বয়সী এক ভারতীয় শিক্ষার্থীকে হত্যা করেছে এক গৃহহীন ব্যক্তি। গত ১৬ জানুয়ারি এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে দোকান থেকে বেরিয়ে যেতে বলায় সাইনিকে হাতুড়ি দিয়ে আঘাত করে ওই গৃহহীন ব্যক্তি।  

এই ঘটনা নিয়ে  ফুড মার্টের একজন কর্মচারী  জানিয়েছেন,’ সাইনি সহ ফুড মার্টের কর্মীরা জুলিয়ান ফকনার নামে ওই গৃহহীন ব্যক্তিকে কয়েকদিন ধরে খাওয়াচ্ছিলেন । পাশাপাশি আশ্রয় দিয়েছিলেন। ওই গৃহহীন ব্যক্তি চিপস ও কোক দেওয়া হয়েছিল। শীতের জন্য ওই ব্যক্তি কম্বল চাইলে তার বদলে  জ্যাকেট দেওয়া হয়।ওই ব্যক্তিকে সারাক্ষণ এখানে বসে থাকতো ।আমরা কখনোই তাকে বের হতে বলিনি কারণ আমরা জানি প্রচণ্ড ঠাণ্ডা।‘

তবে সোমবার রাতে সায়নি ফকনারকে বলেন,’ তাঁর চলে যাওয়া দরকার, না হলে তিনি পুলিশকে ফোন করবেন।‘ এরপরেই ওই ছাত্র বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন ফকনার তাকে হাতুড়ি দিয়ে আক্রমণ করে । মাথায় প্রায় ৫০ বার আঘাত করতে থাকে বলে জানায় পুলিশ। এও ঘটনার জেরে ২৫ বছর বয়সী ওই যুবক মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। । ডেকাল্ব কাউন্টি পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে লিথোনিয়ার শেভরন গ্যাস স্টেশনে হামলার খবর পান কর্মকর্তারা।

পুলিশ কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন তারা জুলিয়ান ফকনার নামে এক ব্যক্তিকে স্টোর ক্লার্কের উপর দাঁড়িয়ে থাকতে দেখেন । তার হাতে একটি হাতুড়ি রয়েছে। কর্মকর্তারা প্রথমে  লোকটিকে অস্ত্রটি নামিয়ে রাখার নির্দেশ দেয়। তারপর তাঁকে গ্রেফতার করে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ এই ঘটনা নিয়ে শুরু করেছেন তদন্ত।

Published by:

Share Link:

More Releted News:

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

রাশিয়ার থেকে আরও এক মাস জ্বালানি তেল কিনতে পারবে ভারত, নির্দেশ আমেরিকার, বাড়বে না পেট্রোল-ডিজেলের দাম

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ