Loading live market data...
Loading active stocks...
Connecting...

মার্কিন মুলুকে ছুরির আঘাতে প্রাণ হারাল ভারতীয় পড়ুয়া

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ মার্কিন মুলুকে (United States)  নৃশংসভাবে প্রাণ হারাল ভারতের (India)এক পড়ুয়া (Student) । গত ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের একটি ফিটনেস সেন্টারে ছুরির আঘাতে আহত হয় ২৪ বছর বয়সী ভারতীয় এক  শিক্ষার্থী। সেই পড়ুয়া বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে মারা (Death) যান।  পুলিশ (Police) জানিয়েছে, ভালপারাইসো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ছাত্র বরুণ রাজ পুচাকে মাথায় ছুরি দিয়ে আঘাত করে জর্ডান আন্দ্রেড। এই ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টা অভিযোগ আনা হয়েছে।

ইতিমধ্যেই ভালপারাইসো বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছেন,’ ভারাক্রান্ত হৃদয়ে আমরা বরুণ রাজ পুচার প্রয়াণের কথা জানাচ্ছি। আমাদের ক্যাম্পাস কমিউনিটির একজনকে হারিয়ে আমরা দুঃখীত। বরুণের পরিবার এবং বন্ধুদের প্রতি আমরা সমবেদনা জানাই।’ আন্দ্রেদ পুলিশকে বলেছিলেন যে হামলার আগে বরুণ এবংঅভিযুক্ত কখনও কথা বলেননি। এই ঘটনা নিয়ে  ফিটনেস সেন্টারের তরফে জানান হয়েছে,’ বরুণ একজন নিয়মিত এখানকার সদস্য ছিলেন। শুধু তাই নয় তিনি শান্ত প্রকৃতির একটি ছেলে।’

তবে এই ঘটনার পর  ফিটনেস সেন্টারের বাকি সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে । শুধু তাই নয় এই ঘটনায় ফিটনেস সেন্টারের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই পুলিশ হামলার সুনির্দিষ্ট তথ্য জানতে চাওয়া হলে আন্দ্রেড বলেন, ‘আমি এটা নিয়ে বলতে চাই না। ‘ জানা গিয়েছে আন্দ্রেড দেহরক্ষীর কাজ করেন। তাই তাঁর কাছে ছুরি থাকাটা স্বাভাবিক। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। কি কারণে বরুণকে হত্যা করে আন্দ্রেড তা নিয়ে তদন্তে নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ।

মোদির আর্জিতে সাড়া, গাড়ি ছেড়ে সাইকেলে চেপে আদালতে বিচারপতি

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

ফাঁস হওয়া নিটের প্রশ্নপত্রের দাম উঠেছিল ৩০ হাজার থেকে ৫ লাখ, বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

জেলের মধ্যে ঠুমকো নেচেছিলেন স্বপ্না চৌধুরী, পারিশ্রমিক মেটাতে কয়েদিরা কি করেছিলেন জানেন?

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে