বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশ ভ্রমণে গিয়ে হোটেল থেকে জিনিস চুরি এমনই এক লজ্জাজনক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অসভারা রিসোর্ট অ্যান্ড স্পা-এ থাকা একদল ভারতীয় পর্যটক চেক আউটের সময় ধরা পড়েন, যখন তাঁদের লাগেজ থেকে একের পর এক হোটেলের জিনিস উদ্ধার করেন কর্মীরা।

 ঘটনাটি ঘটেছে ১৯ এপ্রিল, ইন্দোনেশিয়ার বালির পায়াঙ্গান জেলার কেলুসা গ্রামে অবস্থিত অসভারা রিসোর্ট অ্যান্ড স্পা-এ। স্থানীয় সূত্র অনুযায়ী, ওই পর্যটকরা ১৬ এপ্রিল থেকে রিসর্টে ছিলেন এবং তিন দিনের জন্য দুটি রুম বুক করেছিলেন। চেক আউটের সময় হোটেল কর্তৃপক্ষ লক্ষ্য করে যে, ঘরে রাখা কিছু জিনিসপত্র নিখোঁজ। সন্দেহ হওয়ায় কর্মীরা পর্যটকদের থামান এবং তাঁদের লাগেজ তল্লাশি শুরু করেন। এরপরই একে একে বেরিয়ে আসে একাধিক হোটেলের সামগ্রী। উদ্ধার হওয়া জিনিসগুলির মধ্যে ছিল পুল টাওয়েল, বাথ টাওয়েল, ডোরম্যাট, কিমোনো রোব, হেয়ার ড্রায়ার, বাসনপত্র এবং টিভির রিমোট বক্স। ভিডিওতে দেখা যায়, কর্মীরা পর্যটকদের ব্যাগ খুলে এসব জিনিস বের করছেন এবং মেঝেতে আলাদা করে রাখছেন। 

আরও পড়ুন : কেদারনাথে ‘নো রিলস, নো ফোন, নো ড্রোন’! যাত্রা শুরুর দিনেই কড়া নিষেধাজ্ঞা কেন?

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এই আচরণকে লজ্জাজনক এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী বলে মন্তব্য করেন। কেউ লিখেছেন, বিদেশ ভ্রমণের সামর্থ্য আছে, কিন্তু তোয়ালে বা চামচ কেনার ক্ষমতা নেই। আবার কেউ এই আচরণকে অত্যন্ত দুঃখজনক বলেও উল্লেখ করেছেন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি প্রশাসনের নজরে এলেও কোনও মামলা দায়ের করা হয়নি। সমস্ত জিনিস ফেরত দেওয়ার পর বিষয়টি আপোষের মাধ্যমে মিটিয়ে ফেলা হয়। এরপর হোটেল কর্তৃপক্ষ পর্যটকদের চেক আউট করতে দেয়। এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে, বিদেশে গিয়ে কিছু মানুষের অসচেতন আচরণ কীভাবে দেশের ভাবমূর্তিকে প্রভাবিত করছে।

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড