মাদকাসক্ত অবস্থায় ট্রাক চালিয়ে ৩ জনকে হত্যা, ক্যালিফোর্নিয়ায় গ্রেফতার ভারতীয় অনুপ্রবেশকারী

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেফতার এক ভারতীয়। সংবাদ প্রতিবেদন অনুসারে, জশনপ্রীত সিং নামে এক ২১ বছর বয়সী ভারতীয় যুবককে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি ট্রাক দুর্ঘটনা ঘটানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ওই দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন আরও বেশ কয়েকজন।

জশনপ্রীত সিং একজন অবৈধ অভিবাসী। সে সান বার্নার্ডিনো কাউন্টি ফ্রিওয়েতে ধীরগতির যানজটের মধ্যে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বেশ কয়েকজনকে চাপা দেয় বলে অভিযোগ। এই ঘটনা আজ থেকে ৩ বছর আগের ২০২২ সালের। প্রতিবেদন অনুসারে, জশনপ্রীত সিং ২০২২ সালে দক্ষিণ মার্কিন সীমান্ত অতিক্রম করে। তারপর সেই বছরই মার্চ মাসে ক্যালিফোর্নিয়ার এল সেন্ট্রো সেক্টরে বর্ডার পেট্রোল এজেন্টরা তাকে প্রথম আটক করে। পরে জো বাইডেন প্রশাসন তার “অলটারনেটিভস টু ডিটেনশন” নীতির অধীনে জশনপ্রীত সিংকে দেশের অভ্যন্তরে চলাচলের অনুমতি দেয়।

আই-১০ ফ্রিওয়েতে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনাটি জশনপ্রীতের ফ্রেইটলাইনার ট্র্যাক্টর-ট্রেলারের ড্যাশক্যামে ধরা পড়েছে। ফুটেজে দেখা যাচ্ছে যে ট্রাকটি একটি এসইউভিতে ধাক্কা মারছে। ফলে এসইউভিটিতে আগুন ধরে গিয়ে কমপক্ষে তিনজন নিহত হন। আহতদের মধ্যে সিং নিজে এবং পথের পাশে থাকা এক মেকানিকও রয়েছেন।

পুলিশ জানিয়েছে যে সংঘর্ষের আগে জশনপ্রীত ব্রেক চেপে গাড়ি থামানোরও চেষ্টা করেননি। বরং দুর্ঘটনার সময় তিনি মাদকাসক্ত ছিলেন। দুর্ঘটনার পর জশনপ্রীত সিংকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় নিহত তিনজনের এখনও জনসমক্ষে পরিচয় প্রকাশ করা হয়নি। এই ঘটনাটি ফেডারেল অভিবাসন এবং ট্রাকিং নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে। মার্কিন পরিবহন সচিব শন ডাফি অযোগ্য বাণিজ্যিক চালকদের ঘিরে ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের বিষয়ে মন্তব্য করেছেন।
ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সে এক মারাত্মক সংঘর্ষের জন্য আরেক ভারতীয় নাগরিক হরজিন্দর সিং-এর বিরুদ্ধে অভিযোগ ওঠার কয়েক মাস পর এই দুর্ঘটনাটি ঘটল। ২০১৮ সালে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা হরজিন্দর ক্যালিফোর্নিয়ায় বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে ইংরেজি এবং রোড-সাইন উভয় পরীক্ষাতেই ফেল করেছিলেন বলে জানা যায়। 

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড