সন্তানদের সামনেই স্ত্রী ও তিন আত্মীয়কে গুলি করে খুন, আমেরিকায় গ্রেফতার ভারতীয়

আমেরিকায় জর্জিয়ায় তিন সন্তানের সামনে স্ত্রী এবং তিন আত্মীয়কে গুলি করে খুন। কাঠগড়ায় এক ভারতীয় পুরুষ। পুলিশ ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকায় জর্জিয়ায় তিন সন্তানের সামনে স্ত্রী এবং তিন আত্মীয়কে গুলি করে খুন। কাঠগড়ায় এক ভারতীয় পুরুষ। পুলিশ ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে। ধৃতের নাম বিজয় কুমার। একটি আন্তর্জাতি ক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে আমেরিকার লরেন্সভিল সিটিতে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, যে সময় ঘটনাটি ঘটেছে, সেই সময়ে বিজয়ের তিন সন্তান বাড়িতেই ছিল। স্ত্রী ও সন্তানদের সুখের সংসার ছিল বিজয়ের। কিন্তু কী কারণে স্ত্রী ও তিন আত্মীয়কে গুলি করলেন বিজয়?

প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, পারিবারিক কোনও বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আটলান্টায় ভারতীয় কনসুলে ট জেনারেল। এবং তিনি ওই পরিবারকে সবরকম সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। পুলিশ সূত্রের খবর, মৃতরা হলেন বিজয়ের স্ত্রী মিমু ডোগরা (৪৩) এবং তাঁর তিন আত্মীয় গৌরব কুমার (৩৩), নিধি চন্দ্র (৩৭) এবং হরিশ চন্দ্র (৩৮)। প্রত্যক্ষদর্শীরা জানিয়ে ছেন, তাঁরা আচমকাই চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে দৌড়ে গিয়ে দেখতে পান সব শেষ। পরপর গুলির শব্দ। গুলির আওয়াজে প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসেন। এবং পুলিশকে খবর দেওয়া হলে, ঘরের ভিতর থেকে চারজনের দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত আড়াইটে নাগাদ ব্রুক আইভি কোর্টে ঘটনাটি ঘটেছে। তাঁরা ওই বাড়িতে ঢুকে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। যে সময় ঘটনাটি ঘটেছিল সেই সময় বিজয়ের তিন সন্তান ঘরে উপস্থিত ছিলেন। তাঁদের সামনেই বিজয় তাঁর স্ত্রী এবং তিন আত্মীয়কে হত্যা করেন। ভয়ে এবং বাঁচার তাগিদে তাঁরা তিনজনেই আলমারির ভিতরে লুকিয়ে পড়েছিল। তাঁদের বয়স সাত বছর, দশ বছর এবং ১২ বছর। তাঁদের মধ্যে একজন ৯১১-এ ফোন করে এবং তাঁরাই পুলিশকে এই ঘটনার কথা জানান। তবে শিশুরা কোনও আহত হয়নি। বিজয়ের বিরুদ্ধে শিশুদের প্রতি প্রথম ড্রিগ্রি নিষ্ঠুরতার একটি এবং শিশুদের প্রতি ত্রিতিয়-ডিগ্রির নিষ্ঠুরতার দুটি অভিযোগ আনা হয়েছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি