বিয়ের আগেই শারীরিক সম্পর্ক, চরম সাজা হিসেবে যুগলকে ১৪০ বার বেত্রাঘাত

বিয়ের আগে শারীরিক সম্পর্কের পরিণতি মর্মান্তিক! ইন্দোনেশিয়ায় সঙ্গম এবং মদ্যপানের অভিযোগে এক যুগলকে ১৪০ বার বেত্রাঘাত করা হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: শরিয়া মহিলা পুলিশ অফিসারদের দাদাগিরি। বিয়ের আগে শারীরিক সম্পর্কের পরিণতি মর্মান্তিক! ইন্দোনেশিয়ায় সঙ্গম এবং মদ্যপানের অভিযোগে এক যুগলকে ১৪০ বার বেত্রাঘাত করা হল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার ২১ বছর বয়সী এক তরুণীকে তিনজন মহিলা অফিসার বেত দিয়ে চরম আঘাত করেছেন। আর মারের চোটে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে যান ওই তরুণী। এরপর অজ্ঞান অবস্থায় ওই তরুণীকে স্টেজ থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যান মহিলা অফিসারেরা। জানা যায়, ওই যুগল ছাড়াও আরও চারজনকে বেত্রাঘাত করেছেন মহিলা অফিসারেরা। তাঁদের মধ্যে দেশটির ইসলামিক ফোর্সের একজন সদস্যও ছিল। প্রত্যেকের বিরুদ্ধে ইসলামী শরিয়া আইন লঙ্ঘন করার অভিযোগ ছিল।

সূত্রের খবর, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইন্দোনেশিয়ার অচেহ প্রদেশে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক এবং মদ্যপানের জন্য শরিয়া পুলিশ এক দম্পতিকে ১৪০ বার বেত্রাঘাত করেছে। এটি অত্যন্ত রক্ষণশীল অঞ্চলটিতে ইসলামি আইন গ্রহণের পর থেকে সবচেয়ে কঠোরতম শাস্তি। কেননা অচেহ প্রদেশে অবিবাহিত দম্পতির বিয়ের আগে যৌন সম্পর্ক কঠোরভাবে নিষিদ্ধ। ইন্দোনেশিয়ার অচেহ, একমাত্র স্থান যেখানে শরিয়া আইনের একটি সংস্করণ চালু করা হয়েছে। দম্পতি, একজন পুরুষ এবং একজন মহিলা। জানা যায়, পুরুষটি ইসলামিক ফোর্সের একজন সদস্য। তাঁকে একটি পার্কের মধ্যে মহিলা সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরে ফেলা হয়। এরপরেই তাঁদের একটি পাবলিক পার্কে কয়েক ডজন লোকের সামনে ১৪০ বার বেতের লাঠি দিয়ে পিঠে আঘাত করা হয়। শাস্তি সহ্য না করতে পেরে মহিলাটি অজ্ঞান হয়ে পড়ে যান, তাঁকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই বিষয়ে বান্দা অচেহের শরিয়া পুলিশ প্রধান মুহাম্মদ রিজাল জানিয়েছেন, মোট ১৪০টি বেত্রাঘাত দেওয়া হয়েছে তাঁদের। বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের জন্য ১০০টি এবং মদ্যপানের জন্য ৪০টি। ওই পুলিশ অফিসারকে বরখাস্ত করা হবে। ২০০১ সালে অচেহকে বিশেষ স্বায়ত্তশাসন দেওয়া হয়। এরপরেই সেখানে শরিয়া আইন কার্যকর হয়। এরপর এটি সর্বোচ্চ সংখ্যক বেত্রাঘাতের ঘটনা। ইসলামি আইন ভঙ্গের জন্য মোট ছয়জনকে বেত্রাঘাত করা হয়। জুয়া, মদ্যপান, সমকামী যৌনতা এবং বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক-সহ বিভিন্ন অপরাধের শাস্তি দেওয়ার জন্য অচেহ প্রদেশে বেত্রাঘাতের বিষয়টি দিনদিন আরও জোরালো হয়ে উঠেছে। গত বছর, শরিয়া আদালত কর্তৃক যৌন সম্পর্কের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর দুজন পুরুষকে প্রকাশ্যে ৭৬ বার বেত্রাঘাত করা হয়েছিল।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের