হিজবুল্লাহ প্রধান হত্যার প্রতিবাদে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়েছে ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সদ্যই হিজবুল্লাহর সদর দফতর লক্ষ্য করে প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। এই হামলায় সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে। হাসান নাসরুল্লাহ ছাড়াও নিহত হয়েছে হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার। হিজবুল্লাহর প্রধানের হত্যাকান্ডের প্রতিবাদে জরুরী বৈঠক ডেকেছে ইরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়েছে দেশটি(ইরান)।

শনিবার (২৯ সেপ্টেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি ইরান জরুরী বৈঠকের আহ্বান জানায়। পরিষদের জরুরি বৈঠক চেয়ে ইরান একটি চিঠিও দিয়েছে। নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো চিঠিটি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। এই চিঠিতে নিরাপত্তা পরিষদকে ইজরায়েলের চলমান আগ্রাসন বন্ধ করতে, অঞ্চলটিকে পূর্ণ মাত্রার যুদ্ধে না জড়াতে অবিলম্বে ও সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে দেওয়া চিঠিতে ইরানের রাষ্ট্রদূত ইরাভানি তাঁর দেশের কূটনৈতিক প্রাঙ্গণ ও প্রতিনিধিদের ওপর যেকোনো হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন। জানিয়েছেন, তেহরান এই ধরনের আগ্রাসন সহ্য করবে না।

শুধু তাই নয় চিঠিতে ইরাভানি আরও জানিয়েছেন,ইরান তার গুরুত্বপূর্ণ জাতীয় ও নিরাপত্তা-সংক্রান্ত স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক আইনের অধীনে সহজাত অধিকার(পদক্ষেপ) প্রয়োগে দ্বিধাবোধ করবে না।

উল্লেখ্য,শুক্রবার(২৭ সেপ্টেম্বর)লেবাননের বৈরুতে হামলা চালায় ইজরায়েলি বাহিনী। এই হামলায় নিহত হয়েছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। আর এই হত্যাকান্ডের পর ক্ষোভে ফুঁসছে হিজবুল্লাহ ও ইরান। ইরান বহু বছর ধরে হিজবুল্লাহকে আর্থিক ও সামরিকভাবে সমর্থন দিয়ে আসছে। যদিও এই নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলকে। নাসরুল্লাহার হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলেও জানিয়েছেন।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে