চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

 ইজরায়েলি গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের এক গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান সরকার। ২০২৩ সালের জানুয়ারি মাসে ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের এক ওয়ার্কশপে ড্রোন হামলার দায়ে ওই গুপ্তচরের ফাঁসি কার্যকর করা হয়েছে। যদিও ইরানের বিচার মন্ত্রক ওই গুপ্তচরকে জঙ্গি আখ্যা দিয়েছে।

সোমবার ইজরায়েলি সংবাদপত্র ‘দ্য টাইমস অফ ইজরায়েল’ –এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ২৮ জানুয়ারি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইস্ফাহানের একটি ওয়ার্কশপে ড্রোন হামলা চালানো হয়। কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহযোগিতায় ওই হামলা ব্যর্থ করে দেয়। ড্রোন হামলার পরেই  মোসাদের ওই সন্ত্রাসী নিজের পরিচয় গোপন করে ইরান থেকে পালিয়ে যায়।  

মোসাদের ওই গুপ্তচরকে ধরতে বিশেষ অভিযান শুরু করে ইরানের নিরাপত্তা বাহিনী। ১৩ দিন বাদে একটি প্রতিবেশী দেশ থেকে ওই গুপ্তচরকে গ্রেফতার করা হয়। তার পরে শুরু হয় বিচার প্রক্রিয়া। দেশের নিরাপত্তা ব্যবস্থার উপরে আক্রমণের জন্য আদালত মৃত্যুদণ্ডের সাজা শোনায় ওই গুপ্তচরকে। গতকাল রবিবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহেই ইজরায়েলের মোসাদের হয়ে গুপ্তচরগিরির দায়ে চার জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল ইরানের বিচার বিভাগ। ওই চারজনই ছিলেন ইরানের নাগরিক।

 

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ