আমেরিকার আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ধংস করার দাবি ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য ইরানের আকাশে আরও একটি মার্কিন অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ঘনিষ্ঠ সূত্রে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল হামলায় স্টিলথ প্রযুক্তির এই যুদ্ধবিমানটি ধ্বংস হয়ে মাটিতে আছড়ে পড়ে। বিমানের ভয়াবহ ক্ষতির কারণে পাইলটের অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কিছু জানা যায়নি বলেও উল্লেখ করা হয়েছে।

মেহের নিউজ এজেন্সির দাবি, যুদ্ধবিমানটি ধংস হওয়ার সময় প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, ফলে পাইলটের পক্ষে নিরাপদে ইজেক্ট করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ইরানের সামরিক মহলের বক্তব্য অনুযায়ী, তাদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছে, যা তাদের প্রযুক্তিগত সক্ষমতার বড় প্রমাণ বলে তুলে ধরা হচ্ছে।

আরও পড়ুন: হরমুজ ইস্যুতে রাষ্ট্রপুঞ্জে ভোটাভুটি স্থগিত, শেষ মুহূর্তে কেন পিছোল নিরাপত্তা পরিষদ?

তবে এই ঘটনার পরপরই আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এর আগেও আইআরজিসি একটি মার্কিন যুদ্ধবিমান ধংস করার দাবি করলেও তা অস্বীকার করেছিল মার্কিন পক্ষ। ফলে যুদ্ধ পরিস্থিতিতে এ ধরনের পাল্টাপাল্টি দাবির সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই দাবি সত্য প্রমাণিত হয়, তাহলে এটি আমেরিকার জন্য বড় কৌশলগত ধাক্কা হতে পারে। কারণ এফ-৩৫ বিশ্বের অন্যতম আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমান হিসেবে পরিচিত। এর ভূপাতিত হওয়ার খবর মার্কিন সামরিক শক্তির ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে। 

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও আমেরিকা-ইজরায়েল জোটের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। আকাশপথে সংঘর্ষ ও পাল্টা হামলার ঘটনা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে ইরানের দাবি ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর