প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুপুরী মহারাষ্ট্র, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মুষলধারে বৃষ্টিতে কার্যত থমকে মহারাষ্ট্র। প্রবল বৃষ্টির জেরে সোমবার মুম্বই-সহ একাধিক জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। পরিস্থিতির গুরুত্ব বুঝে একাধিক জরুরি নির্দেশ জারি করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ।

বেসরকারি সংস্থাগুলিকে যতটা সম্ভব কর্মীদের বাড়ি থেকে কাজের সুযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অতি প্রয়োজনীয় নয়, এমন সরকারি দফতরগুলিকেও অর্ধদিবস কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের আবেদন, একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোই নিরাপদ। জলমগ্ন রাস্তা, জলপ্রপাত ও পাহাড়ি ঘাট এলাকায় যেতে কঠোরভাবে বারণ করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে ১১২, ১০৭০ এবং ১০৭৭ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। অবিরাম বৃষ্টিতে মুম্বই, পালঘর ও রায়গড়ে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। একাধিক এলাকায় হাঁটু থেকে কোমরসমান জল জমেছে। কোথাও কোথাও তৈরি হয়েছে বন্যার মতো পরিস্থিতি। জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী গিরিশ মহাজন জানিয়েছেন, গত তিন থেকে চার দিনে বৃষ্টি-সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আগামী দু’দিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতির জেরে সোমবারের জন্য স্থগিত রাখা হয়েছে মহারাষ্ট্র বিধান পরিষদের অধিবেশনও। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ আমেরিকায় তীব্র দাবদাহে প্রায় ২৫ জনের মৃত্যু, জারি সতর্কতা

এদিকে, বোম্বে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল জানিয়েছেন, প্রবল বৃষ্টির কারণে দূরবর্তী এলাকা থেকে যাঁরা আদালতে পৌঁছতে পারবেন না, তাঁদের অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হবে না। রবিবার মুম্বইয়ের মানখুর্দ এলাকায় প্রবল বৃষ্টির জেরে একটি চাওল ধসে পড়ে। সেই দুর্ঘটনায় প্রাণ হারান ছয়জন। ওই ঘটনার পর থেকেই প্রশাসনের উদ্বেগ আরও বেড়েছে। ভারী বর্ষণের জেরে সড়ক ও রেল পরিষেবাও একাধিক জায়গায় বিঘ্নিত হয়েছে। জলমগ্ন রাস্তায় যান চলাচল ধীরগতির। উদ্ধারকারী দল ও প্রশাসন টানা নজরদারি চালাচ্ছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের