ইজরায়েল-আমেরিকার হয়ে কাজের অভিযোগ, দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের জানুয়ারি মাসে সরকারবিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল ইরান। বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। সরকারবিরোধী সেই আন্দোলনের সময় স্পর্শকাতর সামরিক কেন্দ্রে হামলার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানের ইরানের সুপ্রিম কোর্ট। ইজরায়েল-আমেরিকার হয়ে কাজের অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। 

মোহাম্মদ আমিন বিগলারি এবং শাহিন ওয়াহিদিপারস্তকে ফাঁসির সাজা শোনানো হয়েছে। আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ অভিযুক্ত দুই ব্যক্তিকে ‘শত্রু এজেন্ট’ হিসেবে উল্লেখ করেছে। দুজনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন তেহরানের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালানো এবং সেখানকার অস্ত্রাগার দখলের চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।  এর আগে সপ্তাহের শুরুতে এই গোষ্ঠীর আরও চারজন সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।  চলতি বছরের শুরুতে সরকারবিরোধী বিক্ষোভের সময় তারা বিদেশি শক্তির হয়ে কাজ করেছিলেন বলে ইরানের বিচার বিভাগ জানিয়েছে। 

আরও পড়ুন: জ্বালানি সংকটের মাঝেই পাম্পে পেট্রোলের মধ্যে ঢালা হচ্ছে জল

উল্লেখ্য, ডিসেম্বর মাসে শুরু হয়ে জানুয়ারিতে তীব্র আকার ধারণ করে ইরানের সরকারবিরোধী বিক্ষোভ। সেই সময়ে সরকারের পক্ষ থেকে বিক্ষোভ থামাতে বিক্ষোভকারীদের উপর অত্যাচার করার অভিযোগ উঠেছে। ইরানি কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়ে মানবাধিকার সংগঠনগুলো তীব্র সমালোচনা করে। বিক্ষোভের জেরে ১০০০ বেশি মানুষের মিত্যু হয়েছিল। ১৯৭৯ সালের বিপ্লবের পর ইরানে এটি অন্যতম রক্তক্ষয়ী সংঘাত ছিল। যদিও ইরানি কর্তৃপক্ষের দাবি, সরকারকে উৎখাতের উদ্দেশ্যে বিদেশি এজেন্টরা এই বিক্ষোভে অংশ  নিয়েছিল। ইজরায়েল ও আমেরিকার সঙ্গে ইরানের চলমান যুদ্ধের আবহে এই মৃত্যুদণ্ডগুলো কার্যকর করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও আমেরিকার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি নিহত হলে শুরু হয় ব্যপক যুদ্ধ।

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে