ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে আরও একজনকে ফাঁসিতে ঝোলাল ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে গুপ্তচরবৃত্তির অপারধে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। এবার  ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (২৮ জানুয়ারি) ইরানের বিচার বিভাগ যুবকের  মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে।  

জানা গিয়েছে,  ২০২৫ সালের এপ্রিল মাসে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল   হামিদরেজা সাবেত এসমাইলপুরকে। তার বিরুদ্ধে উঠেছিল  ইজরায়েলের গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ। সেই অপরাধের শাস্তি হিসেবে আজ ভোরে তাঁকে ফাঁসি দেওয়া হয়।  অভিযুক্তের  বিরুদ্ধে মোসাদের এক এজেন্টের কাছে ইরানের গোপন তথ্য সরবরাহ করার অভিযোগ প্রমাণিত হয়।  মানবাধিকার সংগঠনগুলো আগেই জানিয়েছে,  গত জুনে ইরান ও ইজরাইলের ১২ দিনের যুদ্ধের পর এগুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযোগে  প্রায় ১২ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। এই  সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে ডিসেম্বর মাস থেকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভের জন্য গ্রেফতার হওয়া অনেকেই মৃত্যুদণ্ডের মুখে পড়তে  হতে পারে। 

আরও পড়ুন: বিক্ষোভকারীদের দেহ ফেরাতে আত্মীয়দের কাছ থেকে মিথ্যা মুচলেকায় সই করাচ্ছে ইরান সরকার

 এর আগে গত ৭ জানুয়ারি ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। সেদিন  আলি আরদেস্তানী নামের এক ব্যক্তিকে মোসাদের কাছে তথ্য পাচারের অভিযোগে ফাঁসি দেওয়া হয়। বিশ্বের  মানবাধিকার সংগঠনগুলোর দেওয়া তথ্য অনুসারে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশের মধ্যে চিনের পর ইরান রয়েছে। এনজিও ‘ইরান হিউম্যান রাইটস’-এর হিসাব অনুযায়ী,  ২০২৫ সালে দেশটিতে প্রায় এক হাজার ৫০০ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। 

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের