হরমুজে আক্রান্ত ভারতীয় জাহাজ, পাঠানো শেষ বিপদ সংকেতে বাড়ছে রহস্য

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই হরমুজ প্রণালিতে ফের উত্তেজনা। গুলির মুখে পড়ে পিছিয়ে এল দুই ভারতীয় ট্যাঙ্কার, বাড়ল আন্তর্জাতিক উদ্বেগ। হরমুজ প্রণালি ঘিরে যখন বিশ্বজুড়ে উদ্বেগ চরমে, তখনই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে দুটি ভারতীয় পতাকাবাহী তেলবাহী জাহাজকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা। ইরান-এর গানবোটের গুলির মুখে পড়ে জাহাজ দুটি পথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য হয়। যদিও এই ঘটনায় কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

সূত্রের খবর, ‘সানমার হেরাল্ড’ নামে একটি ট্যাঙ্কার থেকে পাঠানো বিপদ সংকেতের অডিও ইতিমধ্যেই সামনে এসেছে, যেখানে এক ক্রু সদস্যকে ইরানি নৌবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে শোনা যায়। তিনি বারবার জানাচ্ছিলেন যে, আগে তাদের যাওয়ার অনুমতি দেওয়া হলেও হঠাৎ করেই গুলি চালানো হচ্ছে। ঘটনাটি ঘটে যখন জাহাজটি তথাকথিত ‘সবুজ অঞ্চলে’ ছিল। অপর আক্রান্ত জাহাজটির নাম ‘জাগ অর্ণব’। এই ঘটনার পর ভারতের বিদেশ মন্ত্রক দ্রুত পদক্ষেপ নিয়ে নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করে।

আরও পড়ুন: সামান্য ভুলেই হবে ভয়ঙ্কর পরিণতি, আমেরিকাকে কড়া বার্তা ইরানের

ভারত স্পষ্টভাবে জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের ঘটনা উদ্বেগজনক। এদিকে, চলমান আমেরিকা-ইরান উত্তেজনার মাঝেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইরান আগে প্রণালি খোলার সিদ্ধান্ত নিলেও পরে তা থেকে সরে আসে এবং সতর্ক করে দেয় যে, নিয়ম ভঙ্গকারী জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে। বিশ্বের এক-পঞ্চমাংশ তেল পরিবহনের এই গুরুত্বপূর্ণ জলপথ ঘিরে অনিশ্চয়তা বাড়ায় আন্তর্জাতিক বাণিজ্যেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধাক্কা লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড