ইরানে হামলা শুরু ইজরায়েলের, মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইরানে হামলা শুরু ইজরায়েলের ।ইতিমধ্যেই বাড়ছে  তীব্র উত্তেজনা বাড়ছে। আজ তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যায়, আর একই সময় তেল আবিভে সাইরেন বাজতে শুরু করে। ইজরায়েলের সরকার সতর্ক করে জানিয়েছে, “ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা রয়েছে।” সীমান্ত ও শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নজর রাখছেন, সাধারণ মানুষ আতঙ্কিত।

জানা গিয়েছে,  ইজরায়েল ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা করে। এ ঘটনায় তেহরানের বিভিন্ন অংশে ব্যাপক বিস্ফোরণ এবং আতঙ্ক সৃষ্টি হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে চলমান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যে সম্ভাব্য মার্কিন আক্রমণের আশঙ্কার প্রেক্ষাপটে হামলাটি চালানো হয়েছে।  সূত্রের খবর, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে, আর ডাউনটাউন পাস্তুর স্ট্রিট এলাকা থেকে ঘন ধোঁয়া উঁচুতে উঠে আসে। একই দিনে ইজরায়েলের সেনাবাহিনী সতর্কবার্তা দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজিয়েছে, যাতে সাধারণ মানুষ সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত থাকে।

ইজরায়েল হামলা চালানোর আগে আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় বসে তেহরান, তবে তিন দফা বৈঠকেও মেলেনি চূড়ান্ত সমাধান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি আশাবাদী হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন। গত বছরের সংঘাত ও পরমাণু কেন্দ্র লক্ষ্য করে মার্কিন হামলার স্মৃতি এখনও তাজা, ফলে পরিস্থিতি আরবও নতুন করে জটিল করে উঠেছে

 

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তিন নম্বরে কে? জল্পনায় ইতি, সাই সুদর্শনকে নিয়ে বড় ইঙ্গিত গম্ভীরের

মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়! স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন