কুয়েত-বাহারাইন ও জর্ডানের ১৮টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আমেরিকা বিমান হামলা চালানোর পর থেকেই নতুন করে মধ্যপ্রাচ্যে বেড়েছে উত্তাপ। তৈরি হয়েছে যুদ্ধের আবহ। ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার হামলার পাল্টা জবাবে এবার মধ্যপ্রাচ্যজুড়ে একযোগে সামরিক অভিযান শুরু করেছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।  তারা দাবি করেছে, কুয়েতের আলি আল-সালেম ও আহমেদ আল-জাবের ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিসহ আমেরিকার প্রায় ১৮টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালিয়েছে।

তেহরানের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে দাবি করা হয়েছে যে তারা আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে প্রায় ১৮টি ভিন্ন ভিন্ন মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে পর পর আঘাত হেনেছে। বৃহস্পতিবার (১১ জুন) আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরান মোট ১২টি দূরপাল্লার শক্তিশালী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জানা গিয়েছে, ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালানোর উদ্দেশ্যে ওই ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর বেশ কিছু অত্যাধুনিক যুদ্ধবিমান সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছিল।

আরও পড়ুন: ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

ইরানি সামরিক কমান্ডের দাবি, তাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলোর আঘতে আমেরিকার অত্যাধুনিক এফ-১৫, এফ-১৬ এবং এফ-৩৫ মডেলের বহু উন্নতমানের যুদ্ধবিমান ধ্বংস হয়ে গিয়েছে। এখানেই শেষ নয় কুয়েতের দুটি বিমান ঘাঁটি এবং বাহরাইনের একটি মার্কিন ঘাঁটিতেও অত্যন্ত শক্তিশালী ড্রোন ও রকেট হামলা চালিয়েছে ইরান। বিশেষ করে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ফিফথ ফ্লিট’ বা পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়টি ছিল ইরানি এলিট ফোর্সের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু। অন্যদিকে সেন্টকম জানিয়েছে, তাদের মার্কিন মেরিন কোর, বিমান বাহিনী এবং নৌবাহিনীর নির্ভুল অস্ত্র ব্যবহার করে ইরানের সামরিক নজরদারি ক্ষেত্র, যোগাযোগ ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে।  

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী