ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: ইরানের উপর ভয়ঙ্কর হামলা চালানো হবে, এই হুঁশিয়ারিই দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই হুঁশিয়ারির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ইরানজুড়ে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি নামাল মার্কিন সেনা। ইরানের একাধিক প্রদেশে ভয়াবহ হামলা চালিয়েছে আমেরিকা। এই দফায় মার্কিন সেনার নিশানায় ছিল তেহরানের পশ্চিম প্রান্ত, বন্দর আব্বাস, কাশেম আইল্যান্ড, কিশ, মিনাব, মধ্য ইসফাহানের বেশ কিছু এলাকায়। যদিও নিজেদের আত্মরক্ষার্থে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনা। আমেরিকার প্রতিরক্ষা সচিব (মন্ত্রী) পেটে হেগসেথ জানিয়েছেন, আজ, বৃহস্পতিবার রাতে ইরানের উপর আরও বড় ধরণের হামলা চালানো হবে। যদিও আমেরিকার এই হামলার পাল্টা দিয়েছে ইরানও। মার্কিন সেনাদের ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেহরান। একই সঙ্গে আমেরিকার হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি ফের বন্ধ করে দিয়েছে ইরান। একই সঙ্গে আমেরিকার হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি ফের বন্ধ করে দিয়েছে ইরান।

আরও পডুন: ‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

একই সঙ্গে ইরানের ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, আমেরিকা হামলা চালাতেই তারাও চুপচাপ বসে নেই। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনার ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বাহরাইন ও কুয়েতে মার্কিন সেনার ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। বাহরাইনে পারস্য উপসাগরের তীরে অবস্থিত আমেরিকার শেখ ইশা বায়ুসেনার ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান। এমনকী জর্ডনে মার্কিন সেনার মুওয়াফফাক সালতি বায়ুসেনার ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস। তেহরান জানিয়েছে আমেরিকার সেনার হামলা রুখতে তাদের বিভিন্ন প্রদেশে থাকা এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করে দেওয়া হয়েছে।

গতকাল, বুধবারই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘ইরানের শুধুই বড় বড় বাতেলা রয়েছে। শুধুই কথা বলে, কাজের কাজ করে না। শান্তি চুক্তি করতে অনেক দেরি করছে ওরা। আদপে এই চুক্তিটা ওদের মঙ্গলের জন্যই। কিন্তু এত দেরি করলে ফল ভুগতে হবে তেহরানকে। এর মূল্য চোকাতে হবে ওদের। আমাদের সেনা তৈরি। ইরানের উপর ভয়ঙ্কর হামলা চালাব।’

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর