ইজরায়েলি হামলায় খতম হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রাখা ইরানি নৌসেনা কমান্ডার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুদ্ধে ফের বড়সড় সাফল্য অর্জন করল ইজরায়েলি সেনা। বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরানের বন্দর আব্বাসে লাগাতার বোমা নিক্ষেপ করে খতম করেছে ইসলামী বিপ্লবী গার্ডের নৌ সেনা প্রধান রিয়াল অ্যাডমিরাল আলীরেজা তংসারিকে। বিশ্বের তেল রফতানির অন্যতম পথ হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রাখার দায়িত্বে ছিলেন তংসারি। যদিও ইরানের তরফ থেকে আইআরজিসির নৌসেনা প্রধানের মৃত্যু নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিতে হামলা চালায় ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা। গত ২৭ দিন ধরে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেইনি, নিরাপত্তা প্রধান আলি লারিজানি সহ একাধিক শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যা করেছে। চুপচাপ বসে নেই ইরানও। সৌদি আরব-কাতার-বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়ে চলেছে ইসলামী বিপ্লবী গার্ড (আইআরজিসি)।

শুধু তাই বিশ্বের জ্বালানি পরিবহণের অন্যতম জলপথ হরমুজ প্রণালিও গত ২৮ দিন ধরে অবরুদ্ধ করে রেখেছে আইআরজিসি। চিন, রাশিয়া, ভারত-সহ বেশ কয়েকটি দেশের তেলবাহী জাহাজকে ওই সরু জলপথ দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। সিংহভাগ দেশের জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে না পারায় জ্বালানি সঙ্কটের মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহেই হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘন্টার সময় দিয়েছিলেন। কিন্তু তাতে কর্ণপাত করেনি আইআরজিসি। উল্টে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছিল। আইআরজিসির তরফে হরমুজ প্রণালি অবরুদ্ধ করার নেতৃত্বে ছিলেন আলীরেজা তংসিরি। মূলত ইরানের উপকূলীয় নিরাপত্তার বিষয়টি দেখভাল করছিলেন তিনি। কট্টর মার্কিন বিরোধী হিসাবে পরিচিত তংসিরি ২০১৮ সাল থেকেই আইআরজিসির নৌসেনা প্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন। তাঁর মৃত্যু ইরানের পক্ষে বড় ধাক্কা বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা