চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইরানে হিজাব বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ৮৩ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে হিজাব বিরোধী বিক্ষোভের আগুন কিছুতেই থামছে না। বরং অব্যাহত মৃত্যুমিছিল। গত দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে অন্তত ৮৩ বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন বলে বৃহস্পতিবার দাবি করেছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। যদিও প্রশাসনের দাবি, নিহত বিক্ষোভকারীর সংখ্যা পঞ্চাশের নিচে রয়েছে।

ল হিজাব বিরোধী বিক্ষোভ দমাতে প্রশাসন নের নে জ্বলছে ইরান। হিজাব বিরোধী বিক্ষোভ দমন করতে তৎপর প্রশাসন। অগ্নিগর্ভ পরিস্থিতিতে ইরানে মৃত্যুমিছিল অব্যাহত। বিক্ষোভে শামিল হয়ে ৭৫ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি ইরানের মানবাধিকার সংগঠনের। যদিও সরকারি ভাবে জানানো হয়েছে মৃতের সংখ্যা ৪১।নসংক্যা ত ন নপগরোব বগীদঅঘ বগকৃদা  গত ২ সপ্তাহের সংঘাতে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৮৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস।

আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানিয়েছে, হিজাব না পরার অপরাধে পুলিশি হেফাজতে মাহশা আমিনির মৃত্যুর পরেই উত্তাল হয়ে উঠেছে আয়াতুল্লা খামেইনির দেশ। প্রশাসন দমনপীড়ন নীতি নেওয়া সত্বেও বিক্ষোভকারীদের নিরস্ত করা যাচ্ছে না। তেহরান থেকে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে  কোম, রাশত, সানানদাজ, মাসজেদ-ই-সুলেইমানসহ অন্যান্য শহরে। বিক্ষোভকারীরা সরকারের পতনের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। ইতিমধ্যে বিক্ষোভ দমাতে কয়েক হাজার বিক্ষভকারীকে গ্রেফতার করা হয়েছে। যদিও কতজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেনি প্রশাসন। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট টুইটারে জানিয়েছে, চলতি বিক্ষোভের ঘটনায় অন্তত ২৮ সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি সঠিকভাবে হিজাব না পরায় ইরানের কুর্দিপ্রধান শহর সাকেজ থেকে মাহসা আমিনিকে আটক করা হয়। পুলিশি হেফাজতে গত ১৬ সেপ্টেম্বর তার মৃত্যু হলে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির অভিযোগ, বিক্ষোভের পিছনে আমেরিকা সহ পশ্চিমের দেশগুলির হাত রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ