চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইব্রাহিম রাইসির স্মরণে ‘শহিদ দিবস’ ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ১৯ মে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ‘শহিদ দিবস’ হিসেবে ঘোষণা করল ইরান। দেশটির বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সাংস্কৃতিক বিপ্লবের সর্বোচ্চ পরিষদের আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে এই দিনটি শহিদ দিবস হিসেবে পালিত হবে।

ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যু এখনও পর্যন্ত ‘রহস্যে’ ঘেরা। রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া নিছক দুর্ঘটনা ছিল, নাকি গভীর কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি, সে রহস্য আজও অজানা। রাইসির মৃত্যু ঘিরে কয়েকটি ষড়যন্ত্র তত্ত্ব অবশ্য শোনা গিয়েছিল।

ইব্রাহিম রাইসি ছিলেন কট্টরপন্থী ও রক্ষণশীল। ইরানের রাজনীতিতে ছিল তাঁর দুর্দান্ত প্রভাব। এমনকি তাঁকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেইনির ভবিষ্যৎ উত্তরসূরি ভাবা হচ্ছিল। ইরানের ক্ষমতার বলয়ে ইব্রাহিম রাইসি হয়ে উঠেছিলেন ভীষণ আস্থার এক নাম। কিন্তু দেশটির জনগণের কাছে নিদারুণ অজনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। ২০১৭ সালে রাইসি প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে হেরে যাওয়ার পর খামেনি তাকে বিচার বিভাগের প্রধান করেন। মাত্র ২৫ বছর বয়সে তেহরানে ডেপুটি প্রসিকিউটর হওয়ার পর তিনি ইরানের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২১ সালে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হন ইব্রাহিম রাইসি। রাইসি তুলনামূলকভাবে মধ্যপন্থি আলেম হাসান রুহানির স্থলাভিষিক্ত হয়েছিলেন। রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় বিচারক পদে কাটিয়েছেন রাইসি।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ