যুদ্ধ বন্ধ করতে ৬টি শর্ত দিল ইরান, মানবে আমেরিকা-ইজরায়েল?

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন সপ্তাহের বেশি সময় পেরিয়ে গিয়েছে এখনও ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। উল্টে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। চলছে আক্রমণ ও তার পাল্টা আক্রমণ। এই আবহেই যুদ্ধ থামাতে ইজরায়েল ও আমেরিকাকে ছটি শর্ত দিয়েছে ইরান। জানানো হয়েছে তাদের দেওয়া এই শর্তগুলো মেনে চললেই ইরান যুদ্ধ থামাবে। 

ইরানি কর্মকর্তারা বলছেন যে, সংঘাতের বর্তমান পর্যায়টি একদিকে যেমন সামরিক শক্তির প্রতিফলন, তেমনি এটি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য পুনর্গঠনের লক্ষ্যে গৃহীত একটি বৃহত্তর কৌশলেরও পরিচায়ক। একই সঙ্গে তাঁরা জোর দিয়ে বলেছেন যে, উত্তেজনা প্রশমনের যেকোনো পথে যেতে অবশ্যই তাঁদের ঘোষিত শর্তাবলি পূরণ করতে হবে।  তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, তাদের নির্ধারিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে। 

আরও পড়ুন: আবু ধাবিতে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে আহত এক ভারতীয়

জেনে নিন ইরানের দেওয়া ছটি শর্ত…

১. ভবিষ্যতের নিশ্চয়তা

ভবিষ্যতে ইরান বা এই অঞ্চলে এ ধরনের যুদ্ধ আর হবে না. এমন আন্তর্জাতিক ও আইনি নিশ্চয়তা দিতে হবে

২. মার্কিন ঘাঁটি প্রত্যাহার 

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি স্থায়ীভাবে বন্ধ করে দিতে হবে। 

৩. ক্ষতিপূরণ দাবি 

চলমান সংঘাতে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য  আমেরিকা ও ইজরায়েলকে যৌথভাবে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। 

৪.  যুদ্ধবিরতি 

কেবল ইরান নয়, ইরান-সমর্থিত সকল সশস্ত্র গোষ্ঠী বা ‘প্রতিরোধ অক্ষের’  ওপর সকল প্রকার হামলা ইজরায়েল ও  আমেরিকাকে বন্ধ করতে হবে।

৫. হরমুজ প্রণালিতে নতুন আইন 

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ ‘হরমুজ প্রণালী’ পরিচালনায় সম্পূর্ণ নতুন আইনি কাঠামো প্রবর্তন করতে হবে।

৬. ভিন্নমতাবলম্বীদের হস্তান্তর

বিদেশে অবস্থানরত যেসব ইরানি নাগরিক বা ‘বিরোধী মিডিয়া’ কর্মী ইরানের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, তাদের তেহরানের হাতে তুলে দিতে হবে। 

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারিফিল্ড সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের