কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় আহত একাধিক, স্থগিত বিমান পরিষেবা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল ১-এ-তে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তাতেই আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার (৩ জুন) এমনটাই তথ্য দিয়েছেন কুয়েতের কর্মকর্তারা। যাত্রীদের সুরক্ষার কারণে বাধ্য হয়ে বিমান চলাচল স্থগিত করা হয়েছে। চারিদিকে সৃষ্টি হয়েছে আতঙ্কের পরিবেশ ।    

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সৌদ আব্দুল আজিজ আল-ওতাইবি এই হামলাকে ‘অপরাধমূলক ইরানি আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “ইরানের অপরাধমূলক আগ্রাসনের ফলে আজ বেশ কয়েকটি শত্রু ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল ১-এ লক্ষ্য করে হামলা চালায়, যার ফলে ভবনটির ব্যাপক ক্ষতি হয় এবং বেশ কয়েকজন ব্যক্তি আহত হন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে।” তিনি নিশ্চিত করেছেন, সশস্ত্র বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। 

বিমানবন্দরে কুয়েতের হামলায় কতজন আহত হয়েছেন বা তাঁদের অবস্থা কতটা গুরুতর, তা স্পষ্ট নয়। অনেকেই বলছেন, আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির জেরেই এই হামলাগুলো চালানো হচ্ছে। তেহরান পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে হরমুজ প্রণালির পাশে অবস্থিত কেশম দ্বীপে আমেরিকার আক্রমণের প্রতিশোধ হিসেবে এই হামলাগুলো চালানো হয়েছে।    

  

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা