কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে রাশিয়া-ইউক্রেনের সম্পর্কে অবনতি। শতাধিক ড্রোন ও একাধিক মিসাইল দিয়ে ইউক্রেনের উপর হামলার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। সেই হামলার জেরেই ২৩ জন নিহত হয়েছেন। ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার হামলায় ১৩০ জন আহত হয়েছেন। সেই সঙ্গেই তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মস্কো রাতের অন্ধকারে আবারও হামলা চালাতে পারে।   

মে মাসে ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের একটি হোস্টেলে ড্রোন হামলা চালানোর পর নতুন করে এই  আক্রমণ করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও কিয়েভ হোস্টেলেকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে। এক মাসেরও কম সময়ের মধ্যে কিয়েভের ওপর এটি ছিল রাশিয়ার তৃতীয় বড় ধরনের হামলা। ২০২২ সাল থেকে রাশিয়া কিয়েভসহ ইউক্রেনের শহরগুলোতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে।  

আরও পড়ুন: নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উল্লেখ্য, মার্কিন মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির কথা বলা হলেও সেই আলোচনা বর্তমানে থমকে গিয়েছে। কারণ ওয়াশিংটন বর্তমানে ইরানের দিকে মনোযোগ দিয়েছে। সেই সুযোগে রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণের তীব্রতা নতুন করে বৃদ্ধি করেছে। অন্যদিকে কিয়েভ রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা সংখ্যা বাড়িয়েছে। জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী, আজ রাতে আরও একটি বড় আকারের হামলা হতে পারে। দুর্ভাগ্যবশত ধেয়ে আসা রুশ ক্ষেপণাস্ত্র মোকাবিলার জন্য ইউক্রেনের কাছে পর্যাপ্ত অস্ত্র নেই। যদি ইউক্রেনকে ব্যালিস্টিক ও অন্যান্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করা না হয়, তাহলে এই হামলাগুলো চলতে থাকবে।’  

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা