পাকিস্তানে আবার বিদ্যুৎ বিপর্যয়

কী কারণে সরবরাহে হ্রাস, তা জানায়নি ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আবার বিদ্যুৎ বিপর্যয় পাকিস্তানে। 

ইরান সে দেশকে বিদ্যুৎ সরবরাহ করতে অস্বীকার করেছে। ফলে, পাকিস্তানের তুরবুত, পাঞ্জগৌড় এবং গদর এলাকা অন্ধকারে ডুবে রয়েছে। রবিবার থেকে এই সব এলাকার জনজীবন বিপর্যস্ত। সোমবার এই খবর লেখা পর্যন্ত পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। কোথা থেকে বিদ্যুৎ এনে পরিস্থিতি সামাল দেওয়া যায়, তার দিশা খুঁজে পাচ্ছে না শেহবাজ সরকার।  

দ্য ডন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের মাক্রানের জন্য ইরান থেকে প্রতিদিনি ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। তার জায়গায় পাকিস্তানকে তারা দিয়েছে মাত্র ২০ মেগাওয়াট। কী কারণে সরবরাহে এই ছাঁটাই, সে ব্যাপারে ইরানের তরফ থেকে সরকারিভাবে কিছু বলা হয়নি। শনিবার পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল। রবিবার সকাল হতেই তিন এলাকায় বিপর্যয় নামে।

কোয়েত্তার বিদ্যুৎ দফতরের তরফ থেকে বলা হয়েছে, ইরান প্রতিদিন ১০০ মেগাওয়াট পরিমাণ বিদুৎ পাকিস্তানকে সরবরাহ করে। শনিবার পর্যন্ত তারা তাদের সরবরাহের পরিমাণ ঠিক রেখেছিল। রবিবার সকালে আচমকাই ওই তিন এলাকায় অন্ধকার নেমে আসে। কী কারণে এই পরিস্থিতি তা খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় ইরান আচমকাই বিদ্যুৎ সরবরাহের পরিমাণ ছাঁটাই করেছে। কেন ছাঁটাই, সে ব্য়াপারে ইরান কিছু জানায়নি। 

বিদ্যুৎ সরবরাহ নিয়ে এই দুই দেশের মধ্যে ২০২২-য়ে একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুসারে, ইরান প্রতিদিন পাকিস্তানকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে।  

আরও পড়ুন পাকিস্তানে জ্বালানির হাহাকার, পেট্রল পাম্পে উপচে পড়ছে ভিড়

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার