মোল্লা হটো আন্দোলনে সামিল হওয়ার অপরাধে ২৬ বছরের যুবককে ফাঁসির সাজা ইরানে

মোল্লা হটো আন্দোলনে সামিল হওয়ার অপরাধে ২৬ বছরের যুবককে ফাঁসির সাজা ঘোষণা করল ইরান।সরকার বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ ইরান

Share:

নিজস্ব প্রতিনিধি: মোল্লা হটো আন্দোলনে সামিল হওয়ার অপরাধে ২৬ বছরের যুবককে ফাঁসির সাজা ঘোষণা করল ইরান।সরকার বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ ইরান। এবার প্রতিবাদ-বিক্ষোভ দমন করতে পুরোনো পথেই হাঁটার ইঙ্গিত দিল ইরান। গত ২৮ ডিসেম্বর থেকে চলা গণ বিক্ষোভে অংশ নেওয়ার জন্যে ২৬ বছরের এক যুবকের ফাঁসির সাজা ঘোষণা করল ইরান। তাঁকে আগামিকাল তথা বুধবারই (১৩ জানুয়ারী) ফাঁসি দেওয়া হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ২৬ বছরের ওই যুবকের নাম এরফান সোলতানি। তিনি ইরানের রাজধানী তেহরানের বাসিন্দা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেইয়ের বিরুদ্ধে স্লোগান তোলার জন্যে তাঁকে গত ৮ জানুয়ারী গ্রেফতার করা হয়েছিল।

গত রবিবার (১১ জানুয়ারি) সোলতানির পরিবারকে তাঁর ফাঁসির সাজার কথা জানানো হয়েছে। আর ইরানের এই পদক্ষেপ নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। ডিসেম্বরের শেষে ইরানে গণবিক্ষোভ শুরু হওয়ার পর এই প্রথম কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার খবর সামনে এল। গত শনিবার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের অ্যাটর্নি জেনারেল। যদিও তার ঠিক একদিন পরেই অর্থাৎ রবিবার ১৮০ ডিগ্রি ঘুরে সে দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রতিশ্রুতি দেন। তার পরেও ওই যুবকের ফাঁসির সাজা ঘোষণায় তোলপাড় শুরু হয়েছে।

এদিকে মানবাধিকার সংগঠনগুলি দাবি করেছে যে, গ্রেফতার হওয়ার পর সোলতানির সমস্ত আইনি অধিকার কেড়ে নেওয়া হয়। তাঁর হয়ে কোনও আইনজীবীকে সওয়াল করতে দেওয়া হয়নি। এমনকী মামলার খুঁটিনাটির বিষয়েও যুবকের পরিবারকে অন্ধকারে রাখা হয়েছে। এর আগেই বিরুদ্ধমত দমন করতে প্রতিবাদীদের পর অবিচারে গুলি চালিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হত। যাতে বিক্ষোভকারীরা ভয় পায়। এবার অভিযুক্তকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। এখন তা দেশের ধর্মীয় শাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের রূপ নিয়েছে। বর্তমানে বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইয়ের অপসারণ চাইছেন। ইতিমধ্যেই এই বিক্ষোভে ইরান জুড়ে নিহত হয়েছেন ৬০০ জন।

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ কাঁচরাপাড়ার বাসিন্দা শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার