বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-আমেরিকার মধ্যে চলা দীর্ঘ যুদ্ধের সমাপ্তি ঘটতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ঘোষণা করে জানিয়েছেন, ইরানের সঙ্গে আমেরিকার শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। এই শান্তি চুক্তির কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। কবে-কোন দেশে স্বাক্ষরিত হবে এই চুক্তি সেই তথ্যও জানানো হয়েছে। এমনকি হরমুজ প্রণালির দরজা সকলের জন্য খুলে দেওয়ার কথাও ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা করেন ট্রাম্প লেখেন, ‘ইরানের (Islamic Republic of Iran ) সঙ্গে চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে। সবাইকে অভিনন্দন।’ আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই করা হবে বলে জানানো হয়েছে।  যদিও চুক্তির পূর্ণাঙ্গ শর্তাবলী এখনো প্রকাশ করা হয়নি ট্রাম্প আরও লিখেছেন, ‘আমি হরমুজ প্রণালিকে সম্পূর্ণভাবে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একই সঙ্গে আমেরিকার নৌবাহিনীর আরোপিত অবরোধও অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি।’ তিনি বলেন, ‘বিশ্বের জাহাজগুলো, তোমাদের ইঞ্জিন চালু করো। তেলের প্রবাহ শুরু হোক!’

আরও পড়ুন: দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চুক্তি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই চুক্তিতে লেবাননসহ সকল যুদ্ধক্ষেত্রে সামরিক অভিযান স্থায়ী ভাবে বন্ধ করার কথা বলা হয়েছে। পরবর্তী আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে। তবে ইরানের উপ-বিদেশমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনী ‘সর্বদা প্রস্তুত থাকবে’ এবং যেকোনও ষড়যন্ত্র ব্যর্থ করতে কাজ করবে। তিনি বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও ইরান যেকোনো হুমকি বা প্রতিকূল পদক্ষেপের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত থাকবে। তিনি দেশের সামরিক প্রস্তুতির ওপরেও জোর দিয়েছেন। ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর  দফতর এই ঘটনাকে  ইরানি জাতির ‘গৌরবময় বিজয়’ হিসেবে উল্লেখ করে সিদ্ধান্তকে  স্বাগত জানিয়েছে।    

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম