দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশ ব্যাক নিয়ে ঢাকার সঙ্গে দিল্লির ঠান্ডা লড়াই শুরু হয়েছে। আর সেই ঠান্ডা লড়াইয়ে ঘৃতাহুতি ঢালল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দেওয়ার ঘটনা। রবিবার (১৪ জুন) প্রায় আড়াই ঘন্টা দিল্লি বিমানবন্দরে বসে থাকতে হয়েছে তাঁকে। অপমানে আর দিল্লির অনুষ্ঠানে যোগ না দিয়ে কলম্বো উড়ে গিয়েছেন তারেকের তথ্য উপদেষ্টা। আজ সোমবার (১৫ জুন) কলম্বো হয়ে ঢাকা ফিরছেন তিনি। ভারতের বিদেশ মন্ত্রককে আগাম জানানো সত্বেও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সঙ্গে এমন ব্যবহারে ক্ষুব্ধ বাংলাদেশ বিদেশ মন্ত্রক। এ বিষয়ে দিল্লিকে কড়া বার্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা।

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ‘আজ সোমবার (১৫ জুন) থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) দুই দিনের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান রবিবার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদের। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে তারেকের তথ্য উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের বিদেশ মন্ত্রককে জানিয়েছিল। কিন্তু সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর জাহেদকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তাঁকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট করেনি।  পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে দিল্লি প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু এমন অপমান মেনে নিতে না পেরে জাহেদ উর রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রাতেই তিনি দিল্লি থেকে কলম্বোর উদ্দেশে রওনা করেছেন। ’

বাংলাদেশ বিদেশ মন্ত্রকের এক আধিকারিকের কথায়, ‘আগাম জানানো সত্বেও তথ্য উপদেষ্টাকে বিমানবন্দরে আড়াই ঘন্টা বসিয়ে রাখা মানে প্রধানমন্ত্রীকেই অপমান করা। দিল্লির এমন দাদাগিরি মানা হবে না। ভারতের সরকারি আধিকারিকদের সঙ্গে একই ব্যবহার করা হবে।’ সূত্রের খবর, ইতিমধ্যেই বিদেশমন্ত্রী খলিলুর রহমানকে এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রয়োজনে ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর পরিচয়জ্ঞাপন সংক্রান্ত বিষয়টি ঝুলিয়ে রাখার কথা বলেছেন।

 

কেন হঠাৎ উধাও হয়েছিলেন দময়ন্তী? উদ্ধার হতেই ফাঁস হল আসল সত্য

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী