লেবাননে হামলা নিয়ে ইজরায়েলকে হুঁশিয়ারি দিল ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলার ঘটনায় লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছে ইজরায়েল। যদিও অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ। এবার ইজরায়েলকে সতর্ক করল ইরান। ইজরায়েলের ‘নতুন অভিযান’ পরিকল্পনা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। রবিবার(২৮ জুলাই)ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে লেবাননের বিষয়ে ইজরায়েলকে সতর্ক করেছেন ।

শনিবার (২৭ জুলাই) ইজরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে ভয়াবহ রকেট হামলা হয়েছিল। হামলায় ১২ জন কিশোর-তরুণ নিহত হয়েছিল। যাঁদের বয়স ছিল ১০ থেকে ২০ বছরের মধ্যে।জন। এই হামলায় লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছে ইজরায়েল। এই হামলার পর নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানানো হয়েছিল, ‘এই হামলার জবাব দেবে ইজরায়েল।খুব শীঘ্রই এর জবাব দেবে। এর ফল ভাল হবে না। হিজবুল্লাহকে এর মূল্য চোকাতে হবে।’

এই নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন ইজরাইলের প্রেসিডেন্টও। হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযোগ এনে জানিয়েছিলেন, ‘হিজবুল্লাহ শিশুদের নৃশংসভাবে খুন করেছে। নির্দোষ শিশুদের কোন দোষ ছিল না। তাঁদের একমাত্র দোষ ছিল ফুটবল খেলা।’ এই নিয়ে ইজরাইলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, হিজবুল্লাহকে জবাব দিতে ইজরায়েলি সেনাবাহিনী প্রস্তুত,  তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে নিজেদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ। এবার এই নিয়ে ইজরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। লেবাননের বিষয়ে হামলা বিষয়ক পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে ইজরায়েলকে।

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা