দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের দেহ দূতাবাসের কাছে দ্রুত হস্তান্তরের নির্দেশ শ্রীলঙ্কা আদালতের

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার উপকূলের কাছে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা ঘিরে নতুন সিদ্ধান্ত সামনে এসেছে। মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ইরানের দূতাবাসের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কার একটি আদালত। গত সপ্তাহে ভারতে একটি নৌমহড়ায় অংশগ্রহণের পর নিজ দেশে ফেরার পথে শ্রীলঙ্কার উপকূলের অদূরে ভারত মহাসাগরে মার্কিন টর্পেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যায় ইরানি ফ্রিগেট আইআরআইএস দেনা। ইরান, আমেরিকা ও ইজরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটে।

হামলার পর জাহাজে থাকা নাবিকদের মধ্যে কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তাদের মধ্যে প্রায় ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর আপাতত শ্রীলঙ্কায় আশ্রয় দেওয়া হয়েছে। বুধবার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর গালের বন্দর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নিহত নাবিকদের মরদেহ ইরানের দূতাবাসের কাছে হস্তান্তরের নির্দেশ দেয়। বর্তমানে মরদেহগুলো গালের ন্যাশনাল হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।

আরও পড়ুন: টাইটানিকের আইঅনিক পোজে দাঁড়িয়ে ট্রাম্প–এপস্টিন, কোথায় বসল এই স্ট্যাচু?

শ্রীলঙ্কার উপপ্রতিরক্ষামন্ত্রী অরুণা জয়সেকেরা জানান, একই এলাকায় আরেকটি ইরানি জাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়লে তার ২০৮ জন ক্রু সদস্যকে উদ্ধার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। তাদের ৩০ দিনের এন্ট্রি ভিসা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই ক্রু সদস্যদের বিষয়ে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় কলম্বোয় অবস্থিত ইরানি দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। ইরানি কূটনৈতিক মিশনও বিষয়টি নিয়ে তেহরানের সঙ্গে পরামর্শ করছে।

জয়সেকেরা বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত পাওয়া যেতে পারে। এর আগে শ্রীলঙ্কা সরকারের এক মুখপাত্র জানিয়েছিলেন, দ্বিতীয় ইরানি জাহাজ আইআরআইএস বুশেহর শ্রীলঙ্কার উপকূল থেকে প্রায় নয় নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। পরে সেটিকে সেখান থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দেশনায়েকে জানিয়েছেন, জাহাজটিকে দেশের পূর্বাঞ্চলের ত্রিনকোমালি বন্দরে নিয়ে যাওয়া হবে। এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুই ইরানি জাহাজের জীবিত নাবিকদের দ্রুত নিজ দেশে ফেরত না পাঠানোর জন্য শ্রীলঙ্কার ওপর চাপ সৃষ্টি করছে আমেরিকা।

উল্লেখ্য, আমেরিকা ও ইরান উভয় দেশই শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। শ্রীলঙ্কার পোশাক রপ্তানির প্রায় ৪০ শতাংশ যায় আমেরিকায়, অন্যদিকে ইরান দেশটির চায়ের অন্যতম বড় ক্রেতা। এদিকে তৃতীয় একটি ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস লাভান, যেখানে ১৮৩ জন ক্রু সদস্য রয়েছেন, সেটি বর্তমানে ভারতের দক্ষিণাঞ্চলের কোচি বন্দরে নোঙর করে রয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

ফের শুরু হচ্ছে যুদ্ধ? দেশের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ তেহরানের ভারতীয় দূতাবাসের

আমেরিকার হামলায় বাদ গিয়েছে পা, ঝলসেছে মুখ-ঠোঁট, প্লাস্টিক সার্জারি হবে মোজতবার

লেবানন ও ইজরায়েলের মধ্যে আরও তিন সপ্তাহ সংঘর্ষবিরতি, ইরানে পরমাণু অস্ত্র ব্য়বহার হবে না বলেও জানালেন ট্রাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ