রক্তে ভেজা স্কুলব্যাগ-জুতো! পাকিস্তানগামী বিমানে ইরানি প্রতিনিধিদলের সঙ্গে যারা গেলেন…

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আজ গোটা বিশ্বের নজর রয়েছে ইসলামাবাদের দিকে। কারণ সেখানেই আজ যুদ্ধ থামাতে বৈঠকে বসছেন ইরান ও আমেরিকার প্রতিনিধি দল। ইতিমধ্যেই পাকিস্তানে পৌঁছেছে মার্কিন ও ইরানের প্রতিনিধিদল। তবে তার মধ্যেই একটি ছবি সামনে এসেছে। তা দেখে চোখ আটকে গিয়েছে অনেকেরই। ইসলামাবাদগামী  বিমানে ইরানি প্রতিনিধিদল হামলায় নিহতদের ছবি ‘সঙ্গী’ হিসেবে বহন করেছে।

যে ছবি সামনে এসেছে তাতে অনেকের চোখে জল এসেছে। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ গালিবফকে ইসলামাবাদে বহনকারী একটি বিমান থেকে তোলা প্রতীকী ছবিতে দেখা যাচ্ছে   বিমানের প্রথম সারিতে রয়েছে কয়েকটা স্কুলব্যাগ। তার উপরেই রয়েছে আমেরিকা ও ইজরায়েলের হামলায় নিহত কয়েকজন শিশুর ছবি। যাদের পাশে রাখা হয়েছে একটি করে সাদা গোলপও।  ইসলামাবাদগামী  বিমানে গালিবফ এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ যাত্রাকে একটি মর্মস্পর্শী  বার্তা উপস্থাপনের জন্য ব্যবহার করেন। বিমানের ভেতরে বেশ কয়েকটি খালি আসনে মিনাব স্কুল হামলায় নিহতদের ছবি ও ব্যক্তিগত জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছিল।

আরও পড়ুন: ইরান-আমেরিকার মধ্যে স্থায়ী চুক্তি নাকি ভয়াবহ যুদ্ধ? ইসলামাবাদের দিকে নজর বিশ্বের

এক্স হ্যান্ডেলে ছবিটি শেয়ার করে গালিবফ লিখেছেন, ‘এই ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব ১৬৮’, এখানে তিনি মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ২৮ ফেব্রুয়ারি,  প্রথম হামলায় প্রাণ হারানো শিশু ও কর্মীদের কথা উল্লেখ করেছেন। এই হামলায়  অন্তত ১৬৫ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে।   আলোচনার আগে এই ছবি ইরানের পক্ষ থেকে  একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে উঠে এসেছে । তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, ইসলামাবাদে পৌঁছানোর পর গালিবফ  সতর্ক অবস্থান গ্রহণ করেছেন। বলেছেন, “দুর্ভাগ্যবশত, আমেরিকানদের সঙ্গে আমাদের আলোচনার অভিজ্ঞতা সবসময়ই ব্যর্থতা ও চুক্তিভঙ্গে  পরিণত হয়েছে।”

 

 

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার