পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার সঙ্গে তীব্র সঙ্ঘাতের মধ্যেই গুজব রটেছিল শীর্ষ নেতা মোজতবা খামেনি ও ইসলামিক বিপ্লবী গার্ড কোরের সঙ্গে মনমালিন্যের জেরে ইস্তফা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যদিও বুধবার (৫ অগস্ট) নিজেই ওই গুজব খারিজ করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি জানিয়ে দিয়েছেন, ‘ইস্তফা দেননি এবং স্বাভাবিক কাজকর্ম করছেন।’

ইরানের সংবাদ সংস্থা ‘তাসনিম’ এর প্রতিবেদন অনুযায়ী, সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘তাঁর নেতৃত্বাধীন সরকার দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয় রেখেই কাজ করছে। ইসলামি বিপ্লবের নেতৃত্বের মধ্যে কোনও মতবিরোধ নেই।’ ইস্তফার গুজব উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘এসব পুরোপুরি গুজব। আমি যদি কখনও পদত্যাগের সিদ্ধান্ত নিই, সেটা আমি নিজেই জনগণকে জানাব। কিন্তু আমি পদত্যাগ করছি না এবং নিজের দায়িত্বে অটল থাকব।’ ইরানি প্রেসিডেন্ট অভিযোগ করেন, ‘স্বার্থান্বেষী মহল তাঁর প্রশাসন ও ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা খামেইনির মধ্যে বিভেদ রয়েছে, এমন ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।’

মাসুদ পেজেশকিয়ান মুখ খোলার আগেই ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের  তথ্য ও জনসংযোগবিষয়ক উপপরিচালক মোহাম্মদ মাহদি তাবাতাবায়ী অভিযোগ করেন, ‘রাজনৈতিক কট্টরপন্থী কিছু গোষ্ঠী জাতীয় ঐক্য দুর্বল করার উদ্দেশ্যে এবং ইরানের শত্রুদের স্বার্থে এই ধরনের গুজব ছড়াচ্ছে।’ গত কয়েকদিন ধরেই পশ্চিমী সংবাদমাধ্যমগুলি গুজব রটিয়ে চলছে, আমেরিকার সঙ্গে সঙ্ঘাত চালিয়ে যাওয়ার তীব্র বিরোধী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) শীর্ষ নেতৃত্বের সঙ্গে এ নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছেন তিনি।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম