এই মুহূর্তে

হরমুজ প্রণালীতে ইরানের রেভিলিউশনারি গার্ডের সামরিক মহড়া শুরু, বাড়ছে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি: জলপথে হুমকি এড়াতে এবার পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে কৌশলগতভাবে নতুন করে সামরিক মহড়া শুরু করল ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভিলিউশনারি গার্ড কর্পস (IRGS)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি প্রকাশ্যে এনেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আরও জানানো হয়েছে, আইআরজিসি প্রধানের তত্ত্বাবধানে হরমুজ প্রণালীতে এই মহড়া পরিচালিত হচ্ছে। যেখানে বাহিনীর বিভিন্ন ইউনিট তাদের যুদ্ধের প্রস্তুতি যাচাই করছে। সম্প্রতি পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকা বড় আকারের নৌবাহিনী মোতায়েন করার পরেই এই মহড়া শুরু করল ইরানের ইসলামিক রেভিলিউশনারি গার্ডের নৌবাহিনী।

যেহেতু বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী, তাই এই জলপথে এই মহড়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মহড়াটির নাম দেওয়া হয়েছে ‘স্মার্ট কন্ট্রোল অফ হরমুজ স্ট্রেইট।’ অন্যদিকে আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনার জন্য জেনেভায় পৌঁছেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্রের ওপর চাপ অব্যাহত রাখা এই আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। যদিও এর আগে ওয়াশিংটন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রক্সিদের সমর্থনসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনার চাপ দিয়েছিল। তাই বাড়তি নজর রয়েছে সেদিকে। মঙ্গলবার ওমানের মধ্যস্থতায় ‌‘পরোক্ষ’ ইরান-মার্কিন পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে।

তবে হরমুজ প্রণালীতে ইরানের শক্তিশালী সামরিক বাহিনীর মহড়া শুরুর কারণ হিসেবে বিশ্লেষকরা জানাচ্ছেন, সম্প্রতি ওই অঞ্চলে আমেরিকার নৌবাহিনীর তৎপরতা বৃদ্ধির প্রতিক্রিয়ায় ইরান এই মহড়া শুরু করেছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ পরিবহন হয়। ​গত জুনে ইজরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর থেকেই মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। মার্কিন বাহিনীর সঙ্গে ইরানের যেকোনও অনিচ্ছাকৃত সংঘর্ষ এড়াতেই দেশটির সামরিক বাহিনী উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রথম ১০০ ঘন্টায় আমেরিকার খরচ হয়েছে ৩.৭ বিলিয়ন ডলার

ইরানের হয়ে চরবৃত্তির অভিযোগে লন্ডনে গ্রেফতার ৪, নেপথ্যে কোন নাশকতার ছক?

‘পারকিনসনস’ চিকিৎসায় বিশ্বে প্রথম স্টেম সেল থেরাপি অনুমোদন জাপানের

বাহরাইনে ইজরায়েলি দূতাবাসে ইরানের ড্রোন ও মিসাইল হামলা

‘ক্রিশ্চিয়ানোর মতো আপনিও দুর্দান্ত’, মেসির প্রশংসা করলেন ট্রাম্প

নেপালে চলছে ভোটগণনা, একাধিক আসনে এগিয়ে বালেন্দ্র শাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 2 - 0
Goals
Goal By Jamie Maclaren 14' & 24'
Live Score 2 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte