ইরাকে ভয়াবহ বিমান হামলায় নিহত অন্তত ১৫, অভিযোগ আমেরিকার বিরুদ্ধে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে ইরাকের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই আবহেই ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশে শিয়া আধা সামরিক জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর একটি ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলার ঘটনা সামনে এসেছে। এই হামলায় পিএমএফ-এর আনবার অঞ্চলের অপারেশনস কমান্ডার সাদ আল-বাইজি-সহ অন্তত ১৫ জন সদস্য নিহত হয়েছেন এবং আরও প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য প্রকাশ করেছে।

সুত্রের খবর, তাদের সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। সেই সময়ই তাদের একটি কমান্ড সেন্টারকে লক্ষ্য করে আকস্মিক বিমান হামলা চালানো হয়। সংগঠনের দাবি, এই হামলার পেছনে আমেরিকার হাত রয়েছে এবং তারা সরাসরি ওয়াশিংটনকে দায়ী করেছে। যদিও এই অভিযোগের বিষয়ে আমেরিকার তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে ঘটনাটি ঘিরে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।  

আরও পড়ুন: সব নাগরিকদের ইজরায়েল ছাড়ার নির্দেশ দিল চিন, যুদ্ধাতঙ্ক চরমে

পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) মূলত ইরাকের বিভিন্ন শিয়া আধাসামরিক গোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী জোট। এটি আনুষ্ঠানিকভাবে ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্বীকৃত। এই জোটের অন্তর্গত বেশ কয়েকটি গোষ্ঠীর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে এই সংগঠনকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, এই হামলা শুধু ইরাকের নিরাপত্তা পরিস্থিতিকেই প্রভাবিত করবে না, বরং বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চলেও নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। পরিস্থিতির দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম