আচমকাই পদত্যাগ করলেন আইরিশ প্রধানমন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ আচমকাই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার। আগামী মাসে আয়ারল্যান্ডে হবে প্রধানমন্ত্রী নির্বাচন। ততদিন প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করবেন ভারাদকার। তবে প্রধানমন্ত্রী   ‘ব্যক্তিগত ও রাজনৈতিক’ কারণে আচমকাই  পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ।

ফাইন গেইল দলের নেতা নির্বাচিত হওয়ার পর ভারাদকর  হন প্রথম প্রধানমন্ত্রী। ২০১৭ সাল থেকে তিনি প্রধানমন্ত্রী পদে বহাল রয়েছেন।  ভারাদকর হলেন আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ এবং সমকামী প্রধানমন্ত্রী। পদত্যাগ করার পর ভারাদকর বলেন,’আমি ফাইন গেলের সভাপতিত্ব ও নেতৃত্ব থেকে পদত্যাগ করছি।  আমার উত্তরসূরি নির্ধারণ হওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রধানমন্ত্রী পদ থেকেও পদত্যাগ করব।‘

প্রধানমন্ত্রী জানান, যে তার পদত্যাগের সিদ্ধান্ত অনেকের কাছে বিস্ময় ও কারো কারো জন্য হতাশার হবে। তবে সিদ্ধান্তটি দেশের সর্বোত্তম স্বার্থের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে। অন্যদিকে আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন, ভারাদকারের এই সিদ্ধান্তকে নজিরবিহীন বলে আখ্যায়িত করেছেন। মাত্র ৩৮ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন লিও ভারাদকার। প্রথমবার ২০১৭ সালের জুন থেকে ২০২০ সালের জুন পর্যন্ত। এরপর আবার ২০২২ সালের ডিসেম্বর থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করে এসেছেন। তবে কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী সেই দিকেই তাকিয়ে রয়েছে আয়ারল্যানন্ডবাসী।

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করিমপুরের তৃণমূল নেতা

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে