ফরাসি সেনাঘাঁটিতেও হামলা, ইরান যুদ্ধে কি জড়িয়ে পড়ছে ম্যাক্রোঁর দেশ?

Share:

নিজস্ব প্রতিনিধি : ইরান-ইজরায়েলের যৌথ হামলায় বিধ্বস্ত ইরান। টানা ১৪ দিন ধরে এই পরিস্থিতিত মধ্যে দিয়ে যাচ্ছে দেশটি। ইতিমধ্যে ১৭০০-র বেশই মানুষ প্রাণ হারিয়েছেন। আহত বহু। পাল্টা হামলাও চালাচ্ছে ইরান। ইজরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিকে নিশানা করছে তাঁরা। এই পরিস্থিতিতে ফ্রান্সের জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে।

সূত্রের খবর, ইরাকের ইরবিল অঞ্চলে ড্রোন হামলায় এক ফরাসি সেনার মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। মৃত সেনার নাম আরনো ফ্রিওঁ। ইরানে হামলার পরে তিনি প্রথম নিহত ফরাসি সেনা। তাঁর মৃত্যু হওয়ার কথা নিশ্চিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁ। তিনি আরও বলেছেন, বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন। ফ্রান্স প্রশাসন ওই সেনা ও তাঁদের পরিবারের সঙ্গে রয়েছেন। জানা গিয়েছে, ইরাকের এরবিল বিমানবন্দরের কাছে একটি ফরাসি সেনাঘাঁটিতে ইরানি ড্রোন হামলা হয়। সেি হামলার জেরে ছয় ফরাসি সেনা আহত হয়েছেন।

ফরাসি বাহিনীর ওপর এই সকল হামলার নিন্দা জানিয়েছেন তিনি। ম্যাক্রোঁ বলেছেন, ইরাকে তাদের উপস্থিতি সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের অংশ। এখন দেখার বিভিন্ন ফরাসি সেনা নিহত ও আহত হওয়ার ঘটনায় এই যুদ্ধে ফ্রান্স জড়িয়ে পড়ে কিনা। ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইয়ের নিহত হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছিল ফ্রান্স। ফ্রান্সের বিদেশমন্ত্রী জঁ নোয়েল ব্যারট আগেই জানিয়েছিলেন, জোটসঙ্গীরা যদি সাহায্য চায় তা হলে তাঁর দেশ তৈরি আছে। ফলে যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও ঘোরালো হচ্ছে। উপসাগরীয় দেশগুলোই নয়, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানিও মিত্র দেশগুলোর সমর্থনে ইরানে পালটা হামলা চালানোর ইঙ্গিত দিয়েছে।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়