ট্রেনে উঠলেই মৃত্যু! ইরানকে চরম হুঁশিয়ারি ইজরায়েলের, বোমা মেরে উড়িয়ে দেওয়ার ছক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আর মাত্র কয়েকঘণ্টা। আজ, মঙ্গলবার রাত আটটা নাগাদ ইরানকে দেওয়া আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেডলাইন শেষ হচ্ছে। তারপরেই নড়ক নেমে আসবে তেহরানের উপর, এমনটাই দাবি করেছেন ট্রাম্প। তার আগেই ইরানিদের সতর্ক করল ইজরায়েল। আগামী ১২ ঘণ্টা ট্রেনে উঠবেন না, ইরানিদের বিরুদ্ধে হুঁশিয়ারির সুরে এমনটাই জানাল তেল আভিভ। সূত্রের খবর, ইরানের রেলপথে বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইজরায়েল। তাই ইরানিদের এমনই সতর্কবার্তা দিচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ।

আরও পড়ুন: মোল্লা ইউনূস ও তাঁর উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

হরমুজ প্রণালী খুলতে হবে, ইরানকে অস্রাব্য ভাষায় গালিগালাজ করে রবিবার নির্দেশ দেন ট্রাম্প। সময়সীমা বেঁধে দেন ৪৮ ঘণ্টার। সেইমতো আজ, মঙ্গলবার রাত ৮টার মধ্যে তেহরানের পদক্ষেপের দিকেই তাকিয়ে ওয়াশিংটন। কথামতো কাজ না করলে কপালে দুঃখ আছে ইরানের, সেই কথা বারবার মনে করাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের বিদ্যুৎকেন্দ্র, বিভিন্ন সেতুতে হামলা চালিয়ে ধ্বংস করে দেবে আমেরিকা। এমন হামলা আগে কখনও হয়নি বলেও দাবি করেছেন তিনি। তারপরেই এদিন ইরানের রেলব্যবস্থাকে টার্গেট করার কথা ঘুরপথে জানিয়েছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স। নিজেদের এক্স অ্যাকাউন্ট থেকে পার্সি ভাষায় ইজরায়েলি ডিফেন্স ফোর্স জানিয়েছে, ‘নিজেদের নিরাপত্তার কথা ভেবে রাত ১১টার মধ্যে ট্রেনে করে কোথাও যাতায়াত করবেন না। গোটা ইরানের বিভিন্ন প্রান্তে রেলপথ ব্যবহার থেকে বিরত থাকুন। রেললাইনের ধারে বা ট্রেনের ভিতরে থাকলে আপনাদের মৃ্ত্যু নিশ্চিত।’

আরও পডুন: ফের মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ভারতের শেয়ার বাজারে, সেনসেক্স নামল ৬৫০ পয়েন্ট

তবে ইরানের কোন এলাকায় বা প্রদেশে ইজরায়েল হামলা চালাবে তা সতর্কবার্তায় বলা হয়নি। সূত্রের খবর, ব্রিজ ভেঙে দেওয়ার পর, ইরানের রেলপথ উড়িয়ে দিয়ে দেশটির পরিকাঠামো ভেঙে ফেলার ছক আমেরিকার। আর সেই কাজে নেতানিয়াহুর দেশকে ব্যবহার করছেন ট্রাম্প। ইরানের রেলপথ ধ্বংস করলে দেশটির যোগাযোগ ব্যবস্থা পঙ্গু হয়ে যাবে। তাতে অর্থনৈতিকভাবে ক্ষতি হবে তেহরানের। তাই এইধরণের হামলা চালাতে পারে ইজরায়েল। মত বিশেষজ্ঞদের।

আমেরিকা হুঁশিয়ারি দিয়েছে, ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলি গুঁড়িয়ে দেবে এদিন রাতেই। পাল্টা ইরান বিশেষ পরিকল্পনা করেছে। বিদ্যুৎকেন্দ্রগুলিকে রক্ষা করতে মানববন্ধন গড়ার ডাক দিয়েছে তেহরান।

ক্লাসরুমের ভিতরে শিক্ষিকার সঙ্গে উদ্দাম প্রেম শিক্ষকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

প্রতীক্ষার অবসান! ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘Jay Naygan’

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় ছোট-বড় মিলিয়ে ৮৪ রথযাত্রা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামছে ২ হাজার পুলিশ

বিয়ে ভেঙে যাওয়ার হবু স্ত্রীর উপর হামলা যুবকের, মেয়েকে বাঁচাতে প্রাণ গেল মায়ের

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০