চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ভারতের শেয়ার বাজারে, সেনসেক্স নামল ৬৫০ পয়েন্ট

নিজস্ব প্রতিনিধিঃ  আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কোনও সমঝোতা না হওয়ায় মঙ্গলবার দিনের শুরুতেই চাপে ভারতের শেয়ার বাজার। ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে বাজারে, ফলে দিনের শুরুতেই লাল সূচকে খুলেছে সেনসেক্স ও নিফটি।

বাজার খোলার সঙ্গে সঙ্গেই প্রায় ৬৫০ পয়েন্ট পড়ে যায় BSE Sensex। অন্যদিকে প্রায় ২১৫ পয়েন্ট পতন হয় NSE Nifty 50 সূচকে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এর আগেই GIFT Nifty ইঙ্গিত দিয়েছিল যে ভারতীয় বাজারে চাপ তৈরি হতে পারে।বিশ্লেষকদের মতে, বর্তমানে নিফটি বেশ অস্থির অবস্থায় রয়েছে। নিফটির তাৎক্ষণিক সাপোর্ট ২২,৭০০ পয়েন্টে, আর রেজিস্ট্যান্স ২৩,২০০ পয়েন্টের আশপাশে। সূচকটি যদি ২২,৮৫০ পয়েন্টের উপরে স্থিতিশীল থাকতে পারে, তবে তা ধীরে ধীরে ২৩,২০০ এবং পরবর্তীতে ২৩,৪৫০ পয়েন্টের দিকে এগোতে পারে। অন্যদিকে ২২,৭০০ পয়েন্টের নিচে নামলে আরও পতনের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ব্যাংক নিফটি সূচকেও দেখা যাচ্ছে ওঠানামা। বর্তমানে এর সাপোর্ট ৫২,২৫০ পয়েন্টে এবং রেজিস্ট্যান্স ৫৩,০০০ পয়েন্টের কাছে। সূচকটি যদি ৫২,৫০০ পয়েন্টের উপরে থাকতে পারে, তবে ৫৩,০০০ থেকে ৫৩,২৫০ পয়েন্ট পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই স্তরের নিচে নামলে ৫২,২৫০ বা ৫২,০০০ পয়েন্ট পর্যন্ত দুর্বলতা দেখা যেতে পারে।এদিকে সেনসেক্সের ক্ষেত্রেও একই রকম অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বাজার বিশেষজ্ঞদের মতে, সেনসেক্সের সাপোর্ট ৭২,৫০০ এবং ৭২,০০০ পয়েন্টে রয়েছে, আর রেজিস্ট্যান্স ৭৪,৫০০ থেকে ৭৫,০০০ পয়েন্টের মধ্যে। ৭৩,৮০০ পয়েন্টের উপরে স্থিতিশীল থাকলে বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী গতি ফিরে আসতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

পরিবেশ সুরক্ষায় বড় পদক্ষেপ, পণ্যে রিসাইকেলড উপাদান বাড়াচ্ছে Apple

আসছে Motorola প্রিমিয়াম স্মার্টফোন, কী কী রয়েছে এই ফোনে?

জলের দরে বড় ডিসপ্লের স্মার্ট টিভি কেনার সুযোগ, ধামাকা অফার দিচ্ছে Flipkart

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ