আফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা! নিহত ১৩৩ জন, দাবি পাকিস্তানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্ত নিয়ে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলা অশান্তিতে দুপক্ষই প্রকাশ্য যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তানের দাবি তারা ১৩৩ জন আফগানকে হত্যা করেছে। শুক্রবার আফগানিস্তানের কাবুল ওকান্দাহারে হামলা চালানোয় উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে। আফগান বাহিনী পাকিস্তানিদের সেনাদের উপর হামলা চালানোর কয়েক ঘন্টা পরেই তালেবান সরকার বলেছে, সপ্তাহের শুরুতে বিমান হামলার প্রতিশোধ নেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তান দাবি করেছে, পাক সেনাবাহিনী ১৩৩ জন আফগান সেনাকে হত্যা করেছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,তাদের ধৈর্য চীড়ান্ত সীমায়  পৌঁছে গিয়েছে। এবার প্রকাশ্যে যুদ্ধ হবে। পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেছে। সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। এখন প্রকাশ্যে যুদ্ধ হওয়ার কথা। পাকিস্তানের বাহিনীর প্রতিক্রিয়া, সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত । অশান্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাক ও আফগান বাহিনী দুপক্ষই কয়েক ডজন সেনাকে হত্যা করার দাবি করেছে। এর জেরে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি খাদের কিনারে এসে দাঁড়িয়েছে।

জানা গিয়েছে, কাবুলে কমপক্ষে তিনটি বিস্ফোরণ হয়েছে। তবে হামলার সঠিক অবস্থান বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি আফগানিস্তানের পক্ষ থেকে। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন,পাকিস্তান দক্ষিণে কান্দাহার এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশেও বিমান হামলা চালিয়েছে। জানা যায়, রবিবার আফগান সীমান্তে পাকিস্তান বিমান হামলা করে। তার প্রতিশোধ নিতেই পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান। এর ফলে ৫৫জন পাক সেনার মৃত্যু হয়েছে। আফগানিস্তানের দাবি, তোরখাম সীমান্তে বেশ কয়েকদন সাধারম নাগরিক জখম হয়েছেন। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন পুরো দেশ পাক সেনা বাহিনীর পাশে রয়েছে। প্রশংসা করে তিনি জানিয়েছেন সেনাবাহিনী দেশের দায়িত্ব পালন করে আসছে। পাকিস্তানের সাধারণ মানুষ এবং সেনাবাহিনী দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব এবং দেশের অখন্ডতা রক্ষার জন্য সব সময় প্রস্তুত রয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী কোন কারণেই দেশের শান্তি ও নিরাপত্তার সঙ্গে আপোষ করবে না।


 

উদ্বোধনের ১২ দিনেই ফাটল ৪,২০০ কোটি টাকার এক্সপ্রেসওয়েতে

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

শুটিং বিশ্বকাপে ভারতের জোড়া সাফল্য, সোনা জিতলেন ঈশা, মনু ভাকেরের ঝুলিতে ব্রোঞ্জ

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়