পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকবার্তা কেন প্রত্যাহার ইজরায়েলের?

Share:

নিজস্ব প্রতিনিধি : ৮৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন পোপ ফ্রান্সিস। বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান পোপ ফ্রান্সিসের প্রয়াণে শোকপ্রকাশ গোটা বিশ্বে। সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়েছিল, ইজরায়েলও। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা মুছে ফেলায় তৈরি হয়েছে জল্পনা।

জানা গিয়েছে, মঙ্গলবার ইজরায়েলের সরকারি এক্স অ্যাকাউন্ট থেকে পোপের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা হয়, ‘শান্তিতে বিশ্রাম নিন, পোপ ফ্রান্সিস। তার স্মৃতি হোক আশীর্বাদধন্য।’ বার্তার সঙ্গে পোপের জেরুজালেম সফরের একটি ছবিও দেওয়া হয়েছিল। কিন্তু এই শোকবার্তা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি মুছে ফেলা হয়। কিন্তু কেন পোস্টটি সরানো হয়েছে, সেই নিয়ে মুখ খোলেনি ইজরায়েল। পোস্টটি সরানোর পর থেকেই শুরু হয়েছে জল্পনা ও বিতর্ক।

দেশের প্রশাসনিক বিভাগের পক্ষ থেকে কিছু বলা না হলেও দেশটির একটি সংবাদমাধ্যমে দাবি, গাজা যুদ্ধ নিয়ে প্রয়াত পোপের নীতিগত অবস্থানের সঙ্গে এই পদক্ষেপের সম্পর্ক রয়েছে। প্রয়াত পোপ একাধিকবার ইজরায়েল নিয়ে বিরুপ মন্তব্য করেছেন বলে অভিযোগ। তারজেরেই এই ধরনের ঘটনা ঘটতে পারে।

উল্লেখ্য, গত নভেম্বরে ফ্রান্সিস বলেছিলেন, গাজায় ইজরায়েলি সামরিক অভিযানের সময় কোনও গণহত্যা হচ্ছে কিনা, আন্তর্জাতিক সম্প্রদায়ের তা খতিয়ে দেখা উচিত। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইজরায়েলকে নিয়ে সেবারই প্রথম স্পষ্ট সমালোচনা করেন তিনি। জানুয়ারিতে তিনি বলেছেন, গাজার মানবিক পরিস্থিতি লজ্জাজনক হয়ে উঠেছে।

পোপের মৃত্যুর পর হামাস এবং হিজবুল্লাহ পৃথকভাবে শোক জানিয়েছে। তারা পোপের আন্তঃধর্মীয় সংলাপ ও মানবিক মূল্যবোধের প্রশংসা করে বিবৃতি দিয়েছে।

ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পোপের মৃত্যু নিয়ে কোনো মন্তব্য না করলেও প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি শোকবার্তা পাঠিয়ে পোপ ফ্রান্সিসকে ‘গভীর বিশ্বাস এবং সীমাহীন সহানুভূতির মানুষ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর