গাজায় হত্যালীলা চালাতে নিষিদ্ধ ফসফোরাস বোমা ফেলছে ইজরায়েল

ফসফোরাস বোমা আন্তর্জাতিক ক্ষেত্রে কার্যত নিষিদ্ধ। সামরিক ক্ষেত্রে এর ব্যবহার নিষিদ্ধ করা না হলেও বেসামরিক ক্ষেত্রে পুরোপুরি নিষিদ্ধ।

Share:

নিজস্ব প্রতিনিধি: হামাসের(Hamas) হামলার বদলা নিতে ইজরায়েল(Israel) শুধু যে গাজার(Gaza) বুকে প্রাণঘাতী হামলা শুরু করেছে তাই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রায় নিষিদ্ধ(Internationally Banned) ফসফোরাস বোমাও(Phosphorus Bombs) ফেলতে শুরু করেছে। এমনই অফিযোগ তুলেছে প্যালেস্টাইনের সরকার(Palestine Government)। তাঁদের দাবি, গাজার উত্তরদিকে কারামা এলাকায় ইজরায়েল এই সাদা ফসফোরাস বোমা ফেলেছে মঙ্গলবার রাতে। সেই অভিযোগের স্বাপেক্ষে তাঁরা একটি ভিডিও পোস্টও করেছে। সেই ভিডিওটি অবশ্য প্রথমবার জনসন্মুখে তুলে ধরেন European Observatory for Human Rights’র প্রতিষ্ঠাতা রামি আবদো(Rami Abdo)। সেই ভিডিওটিকেই প্যালেস্টাইনের তরফে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মারফত। ইতিমধ্যেই প্যালেস্টাইনের তরফে বিষয়টি রাষ্ট্রসঙ্ঘের নজরে আনা হয়েছে। ফসফোরাস বোমা ব্যবহারের জেরে গাজায় এখনও ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা না গেলেও ইজরায়েলের হানাদারিতে এখনও পর্যন্ত প্রায় ১ হাজার মানুষ গাজায় মারা গিয়েছেন। আহতের সংখ্যা ৫ হাজারেরও বেশি।

সাদা ফসফোরাস বোমা আন্তর্জাতিক ক্ষেত্রে কার্যত নিষিদ্ধ। সামরিক ক্ষেত্রে এর ব্যবহার নিষিদ্ধ করা না হলেও বেসামরিক ক্ষেত্রে এর ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তারপরেও গাজার জনবহুল এলাকায় হামলা চালাতে ইজরায়েল সেই সাদা ফসফোরাস বোমা ব্যবহার করছে বলে এখন অভিযোগ তুলেছে প্যালেস্টাইন সরকার। এর আগেই ইজরায়েলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গাজার বুকে বা প্যালেস্টাইনে এই মারাত্মক সাদা ফসফোরাস বোমা ব্যবহার করার। সাদা ফসফোরাস এক ধরনের বিষাক্ত পদার্থ যা দেখতে অনেকটাই মোমের মতন। আদতে এটি ফসফোরাসের আইসোটোপ যা অক্সিজেনের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে ও প্রচুর সাদা ধোঁয়া তৈরি করে। এই ফসফোরাস এতটাই আঠালো হয় যে কোথাও তা লাগলে তা মুছে ফেলা বেশ কঠিন। এমনকি মানবদেহের ক্ষত থেকে ব্যান্ডেজ খোলার পর তা অক্সিজেনের সংস্পর্শে এলেই ফের জ্বলে ওঠে। মানে মানুষের চামড়ায় আগুন লেগে যায়। শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে তা মানুষের শরীরে ঢুকে ফুসফুসকে কার্যত পুড়িয়ে দেয়।

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

একতলা বাদ দিয়ে তিনতলা থেকে কাজ! তারাতলা বিপর্যয়ে ৫ সদস্যের SIT গঠন

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

বিশ্বকাপে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার উঠল নকআউটে

কলকাতায় ভ্যাপসা গরমের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের