ইজরায়েল-হামাস যুদ্ধবিরতির মেয়াদ ১ দিন বাড়ল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দু’পক্ষের কাছে থাকা বন্দিদের মুক্তির প্রক্রিয়া জারি রাখতে যুদ্ধবিরতির মেয়াদ আরও একদিন বাড়াতে সম্মত হল ইজরায়েল ও হামাস। বৃহস্পতিবার দুই তরফের পক্ষ থেকেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ যাতে আরও বাড়ানো হয়, সেই চেষ্টা চালাচ্ছে কাতার-সহ একাধিক দেশ।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইজরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ফিলিস্তিনি মুক্তি সংগঠন হামাস। ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন ১,৪০০-র মতো ইজরায়েলি। পাশাপাশি ইজরায়েলের ভূখণ্ডে ঢুকে বিদেশি নাগরিক-সহ ২৪০ জনকে পণবন্দি করেছিলেন হামাস সদস্যরা। ওই হামলার জবাব দিতে পাল্টা গাজা ও পশ্চিমতীরে নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যায় ঝাঁপিয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মদতপুষ্ঠ ইজরায়েলের জললাদ বাহিনী। টানা ৪৭ দিন ধরে হামলা চালিয়ে শিশু, মহিলা-সহ ১৪ হাজারের বেশি ফিলিস্তিনিকে খুন করে।

কাতারের উদ্যোগে শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয় দু’পক্ষই। গত ২৪ নভেম্বর শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে যুদ্ধবিরতি। প্রথমে চার দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। পরে সেই মেয়াদ আরও দু’দিন বাড়ানো হয়। যুদ্ধবিরতি চলাকালীন দুই তরফের পক্ষ থেকে বন্দিদের মুক্তি দেওয়া হয়। যুদ্ধবিরতির কারণে টানা ৪৭ দিন বাদে নির্ভয়ে রাত কাটাতে পেরেছেন গাজাবাসী। ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি জারি রাখার জন্য ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে কাতার-সহ একাধিক দেশ। যদিও নতুন করে যুদ্ধবিরতি কী শর্তের বিনিময়ে হবে, তা এখনও স্পষ্ট নয়।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?