এই মুহূর্তে

রাতভর গাজা ও পশ্চিম তীরে ইজরায়েলি হামলায় নিহত ৬৮

আন্তর্জাতিক ডেস্ক: গাজা ও পশ্চিম তীরে এক রাতেই ইজরায়েলের খুনে বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ৬৮ জন। তার মধ্যে গাজায় মারা গিয়েছেন ৫৫ জন আর পশ্চিম তীরের এক শরণার্থী শিবিরে হামলার বলি হয়েছেন ১৩ জন। ইজরায়েলি হানাদার হামলায় উপত্যকায় ক্রমশই লাশের পাহাড় জমছে।

রবিবার সকালে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, শনিবার সারা রাত ধরে গাজায় আবাসিক এলাকায় বোমা ও ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েলের ঘাতক বাহিনী। গাজার আল নুসিরাত ক্যাম্পের একটি শপিং প্লাজায় হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার মধ্য খান ইউনিসের একটি বাড়িতে ইজরায়েলের ভয়াবহ বিমান হামলায় দু’জন মহিলা ও আট বছরের এক শিশুসহ তিনজন নিহত হয়েছে।৩০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংসস-তুপে পরিণত হয়েছে। ওই ধ্বংসস্তুপের তলায় চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ৪৩ জন।’

গাজার পাশাপাশি পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরও গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েলের ঘাতক বাহিনী। ওই হামলায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। গাজা থেকে ফিলিস্তিনিদের দক্ষিণ প্রান্তে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইজরায়েল সরকার। অসংখ্য মানুষ প্রাণ বাঁচাতে গাজা ছেড়ে দক্ষিণ প্রান্তে সরে গিয়েছিলেন। কিন্তু রবিবার ভোরে দক্ষিণ প্রান্তের একাধিক জায়গায় অতর্কিতে হামলা চালায় ইজরায়েলের জল্লাদ বাহিনী।

অন্যদিকে গাজায় রক্তের স্রোত বইয়ে দেয়ার হুমকি দিয়েছেন ইজরায়েলের ঘাতক বাহিনীর অন্যতম আধিকারিক ড্যানিয়েল হ্যাগারি। শনিবার সাংবাদিক সম্মেলনে হুঙ্কার ছেড়ে তিনি বলেন, ‘গাজা ধ্বংস না করা পর্যন্ত হামলা থামানো হবে না। রক্তের সমুদ্র বইয়ে দেব। একজন মুসলিম ফিলিস্তিনিকে জ্যান্ত রাখব না।।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরান হামলার প্রস্তুতি, কাতারে যুদ্ধবিমান পাঠাল‌ ব্রিটেন

আমেরিকায় ভয়াবহ তুষার ঝড়ের আশঙ্কা, ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

২৩৮ যাত্রীর জীবন সঙ্কটে! মাঝ আকাশে বিকল রুশ বিমানের ইঞ্জিন, চিনে জরুরি অবতরণের প্রস্তুতি

আঙুল ট্রিগারে রয়েছে, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

‘টুকরো হওয়া উচিত ছিল ‘, গাজায় ট্রাম্পের শান্তি পর্ষদের নাম নিয়ে কটাক্ষ মাস্কের

ইজরায়েলের বোমা থেকে রক্ষা পেলেও অজানা ভাইরাসে মরছে গাজাবাসী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ